Profile Photo

Md Suruzzaman ShohelOffline

  • suruzzaman
  • Profile picture of Md Suruzzaman Shohel

    Md Suruzzaman Shohel

    4 years, 6 months ago

    এ কোন পথে পা বাড়িয়েছি,
    হাত না দিয়ে, মন দিয়ে তোমায় ছুঁয়েছি।

    একেঁছি তোমায় কল্পনার রঙে,
    রেখেছি তোমায়, মন আঙিনার পাটাতনে।

    চিন্তায়, শব্দহীন করুণ আর্তনাদে,
    ভাবছি তোমায় দিবস রজনীতে।

    খুঁজছি তোমায় কবিতায়,
    কিংবা রাতের ল্যামপোস্টের আলোতে।

    দর্পণ কিংবা জলের পৃষ্ঠে,
    তোমারি প্রতিচ্ছবি ভেসে উঠে।

    ললাটের ভাঁজে, আস্ফালন চিত্তে,
    উড়ন্ত মেঘ কুন্ডে, ছায়া নিবিড় প্রান্তে।

    চাইছি তোমায়, ভাবছি তোমায়,
    ভালোবাসি!  ভালোবাসি! বলো না আমায়।

    বলো ভালোবাসি
    মোঃ সুরুজ্জামান সোহেল
    ———+++——–+++——-

    10
    4 Comments
Skip to toolbar