-
⎟⎜বৈশাখী প্রেয়সী⎟⎜
ফটিক(হাফিজুর রহমান)
অতঃপর চৈতের নীরসপনায়
কালবোশেখীর আগমন;
দমকা হাওয়ায় মেলিছে পুনরায়
চিত্তের বদ্ধ বাতায়ন।শেষ বসন্তের উষ্ণ পরশে
নয়ন জোড়া চাহে চারিপাশে
ডেকে ওঠে ফের হদয় কাদম্বরী
এল বুঝি প্রেয়সী চিত্তহারী।মন মানব আজি আহ্লাদে ভাসে
ঢলে পড়ে যেন প্রেমের আবেশে
পুষ্পের সাজে বাসর গড়ে
চিত্তচোর আজি পশিবে ঘরে।লাজুক মনে ছোটে দরজার পানে
ফটক মেলে চাহে অধীর নয়নে;
প্রণয়ীর মুখ দেখেনা যে হায়!
শুধু বোশেখী ঝড় চারিদিকটায়!!✍️ফটিক(০৪.০৪.২০২১)
3 Comments
Friends
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
মোখলেসুর রহমান
@mokhles
Nipun Chandra
@nipunch
Drako Shajib
@drako
Mohammad Al-Mamun
@mohammad-al-mamun-titu
স্মৃতি রানী রত্না
@srratna1990
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
Fahim Hasan
@fahim-hasan
ভাস্কর
@vaskarchou


I want legible. Good luck