Profile Photo

Sanjida RahmanOffline

  • Sanjida-Rahman
  • Profile picture of Sanjida Rahman

    Sanjida Rahman

    4 years, 6 months ago

    মায়ার বাঁধন
    ——————
    জীবন এক আজব অভিজান
    যেখানে থাকে অনেক অভিজ্ঞতার খেলা
    আবেগ, ভালোবাসা, ঘৃণা তো থাকেই
    তবুও কেন যে মায়ার বাঁধন যায় না ছিড়া।
    মায়া শব্দটা কেমন যেন
    আার একবার কারোর প্রতি মায়া হয়ে গেলে
    তাকে ছাড়া যেন কিছুই লাগে না ভালো।

    মায়া জীবনের সাথে আঠার মতো লেগে থাকে
    ছাড়তে চাইলেও যায় না তাকে ছাড়া।

    এই মায়া যদি কোনো মানুষের প্রতি জন্মায়
    তাহলে তাকে ভুলে থাকা তো দূরের কথা
    তাকে ছাড়া যেন জীবন অন্ধকারে ভরা।

    বিশ্বাসে বিশ্বাসে যদি ভালোবাসা হয়
    তবে, নিশ্বাসে-প্রশ্বাসে হয় মায়া।
    আবেগ দিয়ে ভালোবাসা পূর্ণ হলেও
    ঘৃণা দিয়েও যায় না মায়াকে ভোলা।

    মায়া এ কেমন লীলাখেলা তোমার
    কেন পারছি না তোমাকে ভুলতে
    ছিন্ন করতে চাই মায়ার বাঁধন
    কারণ, থাকতে চাই না আর কষ্টে।
    জীবনের অভিযানে কতকিছুর সম্মুখীন হতে হয়
    আবেগ, ভালোবাসা, ঘৃণা, মায়া আরও অনেক
    অভিজ্ঞতা দিয়ে সবকিছু অর্জন সম্ভব।

    তবে, মায়া তো অভিজ্ঞতাকেও হার মানায়।
    কারণ, মায়া তো নিজেই এক নতুন অভিজ্ঞতা…..।

    14
    8 Comments
Skip to toolbar