-
পুনরাগমন
হাবিবুন নাহার মিমিকাব্য লেখার খেরোখাতায়
জমেছে অনেক ধূলো,
কবি তোমার মন ঘোমটা
এবার একটু খোলো।মুখোশ তুলে দেখো চেয়ে
দূর আকাশের পানে,
শুকতারা টা ডাকছে তোমায়
আজও গানে গানে।বন্ধ দুয়ার, বাধার শিকল
দাও গুড়িয়ে আজ,
না চাইলে তুমি দেখবে কে আর
মেঘের লাজুক সাজ!হাতকড়া টা ছুড়ে ফেলো
দূর পাথারের বাঁকে,
উর্ধ্বে তোলো ওই দুটি হাত
সিক্ত জলদের ফাঁকে।অবগুণ্ঠন ছিন্ন করে
আবার এলো কবি,
শব্দমালা গাঁথবে সে আজ
আঁকবে কাব্যছবি।3 Comments
Friends
Diponkor Sharma Partho
@parthodip218
এমরান হাসান
@emranhasan
নুরুন্নবী খোকন
@nurunnabi-khokon
Aeka Asin
@asin
Md. Ariful Islam
@mdarifulislam
A M Bappy
@a-m-bappy
Pranto Sarkar
@pranto-sarkar
স্মৃতি রানী রত্না
@srratna1990
ইফতিশা খানম
@eftishakhanam


অভিনন্দন।