Profile Photo

Legendary POET MD HEDAETUL ISLAM teji kobiOffline

  • tejikobi
  • Profile picture of Legendary POET MD HEDAETUL ISLAM teji kobi

    প্রতিবাদ
    মোঃ হেদায়েতুল ইসলাম

    ধর ধর দুর্নীতিবাজ, ভুলে যা ভয়-ভীতি লাজ,
    সবকিছু খাচ্ছে কুঁড়ে, সমাজের মাথা মুড়ে।
    দুর্নীতি করে তারা, দিয়ে দেয় দায়সারা,
    সাধারণ মানুষ যারা, কষ্টে হয় পাগল পারা।
    দুর্নীতির ভেলকি জালে, যায় অসহায় রসাতলে
    সৎ’রা আওয়াজ তোলে, ছাড় নেই দুর্নীতিবাজদের ভালে।
    বহুরূপী তারা সাজে, দুর্নীতি করার কাজে,
    রাতদিন খারাপ খোঁজে, সুনীতি নয় তো বোঝে।
    জাগো বীর যুবা সবে, দুর্নীতিবাজদের বন্দি করো এ ভবে,
    কোষে কোষে মারো লাথি, ভেঙে দাও বুকের ছাতি।
    গলে দাও জুতার মালা, জেলে দিয়ে ঝুলাও তালা,
    বুঝবে আইনের জ্বালা, জীবন করে দাও ঝালাপালা।
    প্রতিবাদ মানেই লড়ি, সমূলে দুর্নীতিমুক্ত করি,
    প্রতিবাদ সবে করি, মোরা দুর্নীতিমুক্ত সমাজ গড়ি।

    8
    2 Comments
Skip to toolbar