-
একদিন হঠাৎ জেগে উঠবে
ঊনিশ বছরের মৃত আত্মা গুলো
ধিক্কার দিয়ে বলবে
কি পেয়েছিল সেদিন সমাজ?যেদিন তাদের ঘিরে ছিলো বিষন্নতা
সব থেকেও হয়েছিল তারা সর্বহারা
বিকৃত হয়েছিল অর্ধ মস্তিষ্ক
ফ্যানের নিচে ঝুলে ছিল
রক্ত সজ্ঞালনহীন নিথর দেহযে-দিন স্ফুটিত হচ্ছিল
নতুন কোনো প্রতিভা
সুর্য দ্বয়ের সাথে দেখা দিয়েছিলো
নতুন কোনো সম্ভাবনা
যেদিন ঊষার অস্ফুট আলোয়
বাতাসের সাথে ভেসে এসেছিল
নতুন কোনো আন্দোলনের আওয়াজ
দেখা মেলে ছিলো
নতুন কোনো সূর্য দ্বয়ঠিক সেদিন তথাকথিত
সমালোচক সমাজ হঠাৎ জেগে উঠেছিল
স্পন্দনমুখর উদ্বায়ী প্রতিভাকে
তালা বন্ধ করে,অন্ধকারে মেরে ফেলেছিল
সেই নতুন সৃষ্টির জন্যে জন্ম নেয়া আত্মাকেএকদিন ঠিকই তারা জেগে উঠবে
করপোরেট দুনিয়ায় চারদেয়াল চিড়ে
চিৎকার করে বলবে তারা
কি পেয়েছিল সেদিন সমাজ
যেদিন আমি তারা ছিলো
নতুন কোনো সৃষ্টি সুখের উল্লাসে।3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
অভিমানী মন
@ovimanimon
অভিমানী মন
@ovimanimon
অভিমানী মন
@ovimanimon
অভিমানী মন
@ovimanimon



আত্মহননে মুক্তি নাই। তবুও মানুষ নিজেকে পোড়ায়।অভিনন্দন সুন্দর কবিতার জন্য।