Profile Photo

Mamun AbdullahOffline

  • Mamun-Abdullah
  • Profile picture of Mamun Abdullah

    Mamun Abdullah

    5 years, 1 month ago

    রোযা

    রোযা রেখে দিনে মোরা
    করিনা কোন পানাহার,
    স্বামী-স্ত্রীর বৈধ মিলন
    করি মোরা পরিহার l

    কোন অশ্লীল কথা বলা
    করি মোরা পরিহার,
    বাড়াবাড়ি কেউ করে যদি
    বলি মোরা রোযাদার l

    কর্ণ দিয়ে করিনা কোন
    অশ্লীল কথা শ্রবণ,
    কোরআনের মধুর বাণী
    কর্ণে করি প্রেরণ l

    চক্ষু দিয়ে করিনা কোন
    অবৈধ দৃষ্টিপাত,
    অবনত করি দৃষ্টি মোরা
    দেখলে কিছু হঠাৎ l

    মন দিয়ে করিনা কোন
    খারাপ বিষয়ের চিন্তা,
    প্রভুর জিকিরে মগ্ন থেকে
    পার করি মোরা দিনটা l

    রোযা রেখে গীবত থেকে
    থাকতে হবে বিরত,
    মিথ্যা কথা না ছাড়লে পরে
    হারাবে রোযার গুরুত্ব l

    রোযাদারের মুখের দুর্গন্ধ
    রবের কাছে অপ্রিয় নয়,
    মেশক আম্বরের চেয়ে এটা
    প্রভুর কাছে প্রিয় হয় l

    রোযাদারের খুশি দুটি মুহুর্তে
    একটি ইফতার গ্রহণকালে,
    অন্যটি পাবে পরকালে গিয়ে
    প্রভুর দিদার লাভ হলে l

    রোযাদারকে কেউ যদি
    ইফতার করায়,
    রোযাদারের সম পরিমাণ
    সওয়াব সে পায় l

    রোযা রাখা হয় রবের জন্য
    তিঁনি নিজে দিবেন প্রতিদান,
    দুনিয়ার বাদশার পুরস্কার থেকে
    সেটা হবে অতি মহান l

    রোযা যদি মোরা রাখতে পারি
    সহি-শুদ্ধ ভাবে,
    তবেই মিলবে কাঙ্খিত নেকি
    পরিপূর্ণ ভাবে l

    মামুন আব্দুল্লাহ
    ১৬.০৪.২১

    6
    5 Comments
Skip to toolbar