-
একটি প্ল্যাট ফর্মের গল্প,
–
কত ট্রেন আসে আর থামে, ক্ষনিকের তরে,
কেউ বা দিনের পর দিন, কারো বা সময় অল্প।সাদা কালো সংখ্যায় আঁকা,
নিয়ন আলোয় ভরা টিনের ফাঁকের ঠিকরে পরা, জোৎস্নায় রাত জাগা,শত শত যাত্রীদের ভীড়ে,
কারো ব্যাস্ততা, কারো বা অজস্র ব্যাথা,
কারো ঠায় দরকার, কারো বা হতাশা।হঠাৎই একটি ট্রেনের দেখা,
ভালবাসার হিমেল হাওয়ায় ভাসা,
এক পশলা বৃষ্টির ঝাঁক শেষে,
যেমন রংধনুর আঁকা।সেই ট্রেন ক্ষনিকের তরে আসে আর যায়,
প্ল্যাটফর্ম টা শুধু তাকিয়ে রয়।কত যাত্রী তার গন্তব্যে পৌঁছায়,
ব্যাস্ত সে তার সময় নাই।শত ব্যাস্তদের জন্য সময় আছে,
সময় নেই শুধু প্ল্যাটফর্মের থামার জন্যে।তবু একদিন মধ্য রাতে তারার আলোয়,
বলবে সে তার মনের কথা।শুরু হয় অপেক্ষা,
বৃষ্টিতে ভেজা বা রোদে পোড়া।
কত শত ব্যাস্ত যাত্রীদের ভীড়ে,
দূরের শত মেঘ মাড়িয়ে,
নীল আকাশের বিকেলে বেড়াতে আসা,
পাখিদের ঝাঁকের ফাঁকে,
আঁকা বাঁকা সেই পথটায়।যে পথ বয়ে গেছে দিগন্ত থেকে দিগন্তে,
দূর থেকে দূরান্তে।
সে ভাবে, তার অপেক্ষার শেষ কবে?তাকে চমকে দিয়ে এল কাঙ্খিত ক্ষণ,
হিমেল পরশে হারিয়ে যায় সে দূরের কাঁশবন,
আসছে সে ঝঁকঝঁকাঝঁক শব্দে,
কত প্রিয় মুখ হাস্যজ্জ্বল চেহারা, প্রিয়জনদের দেখবে বলে।সে এমনই হাসি ফোঁঠায় অনেকের তরে,
কাঁদায় আবার কাউকে দূরে সরিয়ে নিয়ে।ঠিক সেই মধুর ক্ষণটা,
সূর্যটা অস্ত যাবে, গোঁধলীকে জানিয়ে বিদায়,
আসছে সে, খুব কাছে।এলো ও সে,
তার বুক পাড়ি দিয়ে, চলে গেল অন্য প্ল্যাট ফর্মে।
থামল না একটু ক্ষনের জন্যে,
থামল না তার অপেক্ষার প্রহর ফুরানোর জন্য,
কিংবা কোন প্রিয় মুখের হাঁসির দেখার জন্য।আজও
প্ল্যাট ফর্ম একা দাড়িয়ে, ঠিকরে পরা জোৎস্নায়।
মধ্যরাতে আসবে ট্রেন প্রিয়মুখ দেখার আশায়,
অথবা প্রিয়জনের স্পর্ষটা, বিদায় বেলায়।এই দেখেই, তার সময় বেশ কেঁটে যায়।
1 Comment
Md. Hasan Tareque
Officer at City Bank
- আমি ছেলেটা খুব নিরব থাকতে পছন্দ করি। একা থাকতে পছন্দ করি, এটাতে আমার একগেয়েমিতা আসে না। নিজের ভাবনা গুলোকে প্রাণ দেয়ার চেষ্টা করি।
- জোৎস্না খুব পছন্দ আমার। চাঁদ দেখি প্রতি রাতে। মনে হয় আমার আব্বু থাকে সে চাঁদে। খুব মিস করি আব্বুকে।
- যদি ক্যারিয়ারের কথা বলি, তো সিটি ব্যাংকে কর্মরত আছি আর যদি পড়ালেখার কথা বলি তো এখনও এমবিএ (একাউন্টিং নিয়ে) করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে।
- প্রকাশ করার মত এতটুকুই
Friends
শরিফ মাহমুদ
@sorifjsr
রিফায়াত নিগার
@refayat-nigar
শাওন আহমাদ কাদির
@shawon15
Rahnuma Nira
@tamannahtasneem90
শাহারিয়ার রাব্বি
@rabbi
অসীম রহমান
@ashim_rahman
Md. Niaz khandoker
@niazkhandoker
Fatema tuz zahra
@zahra23tulot-com
Lutful Haque Saran
@lutful2012


Nice