Profile Photo

বিদগ্ধ বিষাদOffline

  • NosrathNaima
  • Profile picture of বিদগ্ধ বিষাদ

    বিদগ্ধ বিষাদ

    • 4 years, 10 months ago

    ইন্দ্রজাল
    -বিদগ্ধ বিষাদ
    যতই তুমি তারে করিতে মরো আপন
    ততই তোমারে ঠেলিছে সে পশ্চাতে পদযুগল।
    ক্ষণে ক্ষণে চমকিত পলক চাহনি
    হৃদয় দুয়ারে তুলিছে প্রতিধ্বনি।।

    মন প্রাণ সমস্ত জুড়িয়া জপিছে
    কেবলি তোমারই নাম ; স্পন্দনে অনুভব;
    কি আছে সাধ্য কাহার! ঠেকাই’বে তোমারে
    অন্য সত্তায়! তুমি যে মিশেছো এক আত্মায়।।

    দেয়ালে ঠেকিলে পিঠ; বলিতে পারো
    তাহার গতি কোন দিক?
    নিমগ্ন আমি যে তোমার’ই প্রেমের ইন্দ্রজালে
    নিরেট ভালোবাসা আমার’ই সত্তার অন্তরালে।।

    কেন যে এত গোসসা করো সখি
    থমকে থমকে,
    প্রাণ বায়ু নিলীন হইতে চাহে
    ক্ষণিকে ক্ষণিকে।

    যতই ঠেলিবে পশ্চাতে মোরে
    সম্মুখে মোর একক কপাট
    প্রশান্তির পরসে গন্তব্য খুঁজে
    তোমাতে’ই মিলিবে ঠাঁই।

    ঝাপসা দৃষ্টিতে করো যত
    মোরে হেলা; সাদা রঙের নির্মলতা –
    বিয়োগেই গড়িবে মোর ঠাঁই
    নিমগ্ন আমি যে তোমার’ই প্রেমের ইন্দ্রজালে।।

    6
    3 Comments
    • “মন প্রাণ সমস্ত জুড়িয়া জপিছে
      কেবলি তোমারই নাম ; স্পন্দনে অনুভব;
      কি আছে সাধ্য কাহার! ঠেকাই’বে তোমারে
      অন্য সত্তায়! তুমি যে মিশেছো এক আত্মায়।।” অসাধারণ লেখনী! শুভেচ্ছা নেবেন।

Friends

Profile Photo
Md. Helal Uddin
@adv-helal-uddin
Profile Photo
Shofia Sheule
@shofia-b-sheule
Profile Photo
Mohammad Al-Mamun
@mohammad-al-mamun-titu
Profile Photo
Suchittra Asha
@suchittra-asha
Profile Photo
Mohammad Ali
@mohammad-riyaz-ali
Profile Photo
Samiul Bashir
@ibrarsamii
Skip to toolbar