Profile Photo

Akm AbdullahOffline

  • Akm-Abdullah
  • Profile picture of Akm Abdullah

    Akm Abdullah

    5 years, 2 months ago

    শ্রেষ্ঠ সৃষ্টি
    _____________________
    আজ সবাই অসহায়,
    কোথায় তাদের সব হুংকার ?
    সবসময় গলা ফাটিয়ে যারা,
    দেখাতো সর্বদা অহংকার !

    অহংকার আল্লাহর ভূষণ,
    যেই দিবে এটায় টান;
    নিশ্চিহ্ন করবেন আল্লাহ তাহাকেই,
    সে হোক বিল গেটস কিবা কোনো প্রধান ।

    তুই আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি,
    বড়োই মায়ায় বানানো;
    নিজের ভুলে আজ যাচ্ছিস ধসে,
    চারদিকে তোর শয়তানে মোড়ানো ।

    আল্লাহ সৃজিলেন তোরে সুন্দর করে,
    তাহার ইবাদত করার জন্য !
    কেন তবে শয়তানকে অনুসরণ করে,
    নিজেকে করছিস জঘন্য ?

    কেন মানছিস না আল্লাহর আদেশ
    বিপদে যাচ্ছিস নিজে ফেসে
    আল্লাহর শক্তির কথা ভেবে দেখ একটু
    যিনি তোকে নিশ্চিহ্ন করতে পারেন নিমিষে

    সময় থাকতে কর তওবা,
    আল্লাহ তায়ালা মহান প্রভূ;
    একমাত্র তিনিই পারেন উদ্ধার করতে,
    যিনি বান্দাদের ভুলেন না কভূ !

    6
    2 Comments
Skip to toolbar