Profile Photo

Sk. Ikramul IslamOffline

  • ikramul
  • Profile picture of Sk. Ikramul Islam

    Sk. Ikramul Islam

    5 years, 2 months ago

    ভদ্র জামাই

    অজুহাতের বায়নাই, খেয়ালী সেই চাহনি
    হরদম রোজকার ঝগড়ার গহনায়।
    শুলে উঠে খচখচ, মন তার ব্যাগড়া
    চারিদিকে উৎপাত মন খুলে চায় না।

    লাল শাড়ী নীল পাড়, ভবঘুরে আয়না
    বারংবার চেয়ে দেখে রূপ তার বাড়ে না।
    কানে রয় ঝুমকো কাজলের চোখ
    তবু যেন মনে হয় অপরূপ কিছু না।
    কপালের ভাঁজে রাখে কালো টিপের পসরা
    দিন গুণে সেজে বলে এই সব চায় না।

    জামদানী চেয়ে নেয়, জর্জেট পরে না
    কোমড়ের ভাঁজে থাকে অাচলের সবটা।
    অাঙ্গুলের সজ্জায় কালো হাঁড়ি মাজে না
    হাত তার তবুও খুব সাদা হয় না।

    কন্ঠে বেঁজে থাকে গুনগুণে গান
    শ্রোতার মনে তাহা একটুও ভাল লাগে না।
    আকাশের কালো মেঘ মুখে উঠে যায়
    তারপর শ্রোতা হাত তালি বাজায়।
    যদি-ও-বা মনে মনে অপছন্দ করে না
    তবুও মন খুলে কচুকাটা করে না।

    দিন যদি পার হয়, বয়স কি বসে রয়?
    ফেলে দিয়ে সব কাজ সাজতে সে ছাড়ে না।
    উঁনুনে পুড়ে ছাই, এক হাঁড়ি ভাত
    ঠোঁটের কোনের মাঝে বাহারি সে সাজ।
    এই নিয়ে তর্ক কোন ভাবে হবে না
    অভুক্ত পেটে তাই ভালবাসা জাগে না।

    কথা বলি মেপে মেপে, মানতে হবে তাতে
    আলমারির উপরে ব্যাগ গুছানো আছে তার।
    চূণ যদি খসে পরে
    রাগ ভাঙ্গাতে যেতে হবে শুমুন্ধির ঘর।

    ব্যাচারা নিশ্চুপ কোন কথা বলে না
    তকমাটা আছে ভাই, ভদ্র জামাই তার।
    এই নিয়ে সব সুখ, দিন শেষে মন খুলে
    ভালবাসে বলে যায়।

    এই নিয়েই সংসার, ও হ্যাঁ ভদ্র জামাই।

    🖋️🖋️ শেখ ইকরামুল ইসলাম রাসেল
    ✍🏻✍🏻 ০৩/০৪/২০২১

Friends

Skip to toolbar