-
______”নিঝুমের মুক্তি”______
_____ফাহিম হাসান
নিঝুমের কেন অবেলায় বৃষ্টি?
ভীষণভাবে থেকে থেকে;
ভিজে চুলের ক্লেশ দৃষ্টি;
বিষন্নতায় উঠছে কেঁপে ।
আঁখিতে তার রক্তচ্ছটা;
বদনে তার পরাজিত হাসি !
তবে কেন আঁখ কাজল টানা?
উড়েছিলো কি বালুকারাশি?
স্মৃতির পাতায় লেখা কবিতা,
নেই যেন কিছু সাদা ছাড়া !
সাদা-কালো তার শেষ ছবিটা,
শেষে হয়ে গেলো হাতছাড়া !
হোক না যত রাত্রি গভীর,
জোনাক কোথাও জ্বলে না ।
মনে বয়ে যায় শান্ত সমীর,
দুই হাতে তার জ্যোৎস্না ।
উত্তল রাতে দেয়া অভিশাপ,
ঝুলে থাকে সে শূন্য পানে!
তুচ্ছ করে নরক প্রস্তাব;
নিঝুম চলেছে স্রষ্টা পানে !22 Comments
Friends
Ali Sohel
@ali-sohel
মানজারুল ইসলাম দুলাল
@manjarulislamdulal
Afifa Sultana
@afifa-sultana
নন্দিনী
@nandini-chowdhuri
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ইফতিশা খানম
@eftishakhanam
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shohag arnob
@shohagarnobgmail-com



নিঝুম তুমি এগিয়ে চলো/ তুচ্ছ করে নরক প্রস্তাব। ভালো লাগলো। অভিনন্দন।