-
ধীক্কার
মুহাম্মদ আমিরুল মোমেনীন ভূঁইয়াধীক্কার তোদের হায়নার দল –
যারা মানব হিসেবে জন্মে
স্বজাতিকে নির্দয় নির্মমভাবে নির্যাতন করছিস ।
যারা মানুষ পরিচয়ে পৃথিবীতে এসে
জানোয়ার হয়ে প্রতিবেশিকে হত্যা করে
মৃত দেহ ভক্ষন করছিস ।ধীক্কার তোদের জালিমের দল –
যারা ধর্মীয় গোড়ামী আর উগ্র জাতীয়তাবাদের নামে
প্রতিবেশির ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে গৃহহীন করছিস ।
যারা সভ্যতার মুখোশ পরে
সীমাহীন অসভ্যতা আর বর্বরতার রূপ ধারণ করে
স্ব – গোষ্ঠিকে আগুনে পুড়ে হত্যা করছিস ।ধীক্কার তোদের কাপুরুষের দল –
যারা একজন নারীর গর্ভে জন্মে
জন্তু – জানোয়ারের মত অসহায় নারীর দেহটি
ছিড়ে খামছিয়ে রক্তাক্ত করছিস ।
যারা পেৌরষত্বে্র দম্ভ দেখিয়ে
অবলা অসহায় নারীকে হত্যার উল্লাসে মেতেছিস ।ধীক্কার তোদের পাষন্ডের দল –
যারা মানুষরূপী পশু হয়ে
নিষ্পাপ শিশুর উপর নিযার্তন চালাচ্ছিস ।
যারা নিষ্ঠুর জন্তুর মত হিংস্র থাবায়
অসংখ্য শিশুর প্রাণ কেড়ে নিচ্ছিস।ধীক্কার তোদের ক্ষমতা লোভীর দল –
যারা মানবতাবাদীর পরিচয় গলায় ঝুলিয়ে
বিশ্বের নিরস্ত্র লক্ষ লক্ষ মানুষের রক্তে হাত রাঙিয়েছিস।
যারা ইরাক – সিরিয়া ,আফগানিস্তান – মায়ানমার বাসীর
নির্যাতিত আর মৃত আত্নার আত্ননাদ শুনে
নীরবে বসে থেকে আত্নতৃপ্তির ঢেকুর তুলছিস ।2 Comments
Friends
MD Shikder
@md-sharif-shikder
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
তুলট ডেস্ক
@toulot
তুলট ডেস্ক
@toulot


শুভেচ্ছা, আপনার লেখনী তুলট পরিবারসহ এগিয়ে নেবে সাহিত্যজগৎকে