-
পরিবর্তনে রম্য -১
এ যুগের নন্দলাল👀মাঝরাতে পাশের বাড়িত শোরগোল পড়ে গেলো। ঘুম ভেঙ্গে গেল, ঘুম ভাংবেইনা কেন! দায়িত্ববান বলে কথা। শুয়ে শুয়ে কর্মপন্থা নির্ধারণ করছি।করবনাইবা কেন! দায়িত্ববান বলে কথা, তাছাড়া পরিকল্পনাইতো কাজের অর্ধেক।
লুঙ্গিতে ভালো করে গিঁট দিলাম।পরে যাতে আপদ সামলাতে গিয়ে লুঙ্গি নিয়ে ব্যস্ত হয়ে না পড়ি।এই না হলে দূরদৃষ্টি! দায়িত্ববান বলে কথা।
টর্চ লাইট আর লাঠি নিয়ে প্রস্তুত হলাম। দরজা খুলে বেরুতে গিয়ে সব পরিকল্পনা রিএক্সামিন করলাম।নির্ভুল না থাকলে হয়! দায়িত্ববান বলে কথা।
আরে!আমি যদি বের হয়ে যাই ,আমার ঘর কে দেখবে।কথায় আছে আগে ঘরে বাতি দাও , তারপর নাহয় মসজিদে! দায়িত্ববান বলে কথা।
যাকগে ওদিকেতো আর যাওয়া হলোনা।তা দেরি না করে ঘুমিয়ে পড়ি।আর যা-ই ঘটুক , আমাকেই সামলাতে হবে। দায়িত্ববান বলে কথা।
বেলা দশটা পর্যন্ত ঘুমোলাম। কথায় আছে,কম ঘুমালে আয়ু কমে।আমিই যদি মরে যাই, দায়িত্ব গুলার কী হবে! দায়িত্ববান বলে কথা।
………………………………a few moments later.কাকাবাবু রাতে কী হয়েছিল গো?
_তেমন কিছু না, দুটো বিড়াল মারামারি করচিলো।
_আহা, এই তুচ্ছ ঘটনায় আমি সারারাত এতো ব্যস্ত ছিলাম! ধ্যাত , অনেক গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছি।এ সময়ে একটা সফল বলশেভিক বিপ্লব সম্ভব ছিল! দায়িত্ববান বলে কথা।4 Comments
Friends
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
Md. Safi Mahmud
@safimahmud
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
Sheikh-Muhammad-Fahim-Minhaj
@sheikh-muhammad-fahim-minhaj
Dukhu
@dukhu
তুবা
@zariyaat
আর্য
@arjo


বেশ মজার রম্যরচনা। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।