-
বেঁচে আছি।
২০-০৪-২০২১
—————————
যেভাবেই হোক
যতটা পথ পেরিয়ে হোক
বেঁচে’ত আছি।
বুকের খাঁচায়
অনেক যতনে রাখা
হৃদপিন্ডটা
এখনও ধক ধক শব্দে
জানান দিচ্ছে
বেঁচে আছি,বেঁচে আছি।
এখনও প্রতিনিয়ত
একই নিয়মে
রাতের পর দিন আসে
তব ধরনীতে।
এখনও ভোরের পাখিরা
দলবেঁধে ছুটে চলে
সুনীল আকাশএ
ঊষা রবি হাসবে বলে।
এখনও গাছে গাছে
কুহুতান এ রোমাঞ্চিত করে
মাতাল করা বসন্ত সমিরনে।
যেভাবেই হোক
যতটা পথ পেরিয়ে হোক
বেঁচে’ত আছি।
এখনও ফুল ফোঁটে
ভ্রমর আসবে বলে,
ভরা পূর্ণিমায়
ঢলে পরে চাঁদ
হাজারো হৃদয় মন্দিরে।
যেভাবেই হোক
যতটা পথ পেরিয়ে হোক
বেঁচে’ত আছি,
জীবন আর মরনের
মাঝামাঝি।
অমি রেজা।2 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Tamim Iqbal
@tamim-iqbal
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001


নিপুন শব্দের বুননে তোমার কবিতা অপুর্ব হয়ে ওঠে। ভালোবাসা নিরন্তর।