-
,,,,চলে গেছো তুমি অজানায়,,, আকাশের নীলিমায় তোমাকে খুঁজি, মধ্য রাতের ঝলঝল তারার মাঝে তোমাকে খুঁজি,খুঁজি তোমায় সমুদ্রের কলতানে, পবনের শন শন মৃদু প্রবাহের মাঝে তোমাকে খুঁজি, খুঁজি তোমায় প্রভাতে রবির চকিত আলোয়, দৃষ্টির সীমানায় তোমাকে খুঁজি, অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে তোমাকে খুঁজে চলি, দিগন্তের কাছে দিগ্বিদিক হয়ে তোমায় খুঁজি, কোথাও তোমার সশরীরী উপস্থিতি নেই, তোমার স্পর্শ নেই, তোমার সুললিত কন্ঠস্বর নেই, তোমার পদচারনায় যে প্রাণ পেত পাহাড়ের পাদদেশ, সমুদ্রের তীর, গহীন বনের অমোঘ নিস্তব্ধতা, অমাবস্যার ঘনঘোর আঁধার হয়ে উঠতো ঝলমলে আলোয়, আজ সবই মৃত্যুপুরী, হা-হুতাশ আর দূর্বিসহ যন্ত্রণার এক কষ্টসোপান। তবুও বেঁচে আছি, কেননা হৃদয় গভীরে তোমারই স্পন্দন শুনতে পায় মাঝে মাঝে, যা আমাকে সুখ ছোঁয়া দিয়ে যায়,, ওটুকুও যেদিন শুনবো না সেদিনই থেমে যাবে হৃৎস্পন্দন ।
1 Comment
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
তুঘলকি কবি
@anwar
Fahim Hasan
@fahim-hasan
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001


আমি কষ্ট পেতে বালোবাসি/ তাই তোমার কাছে ফিরে আসি। সুন্দর গদ্য। অভিনন্দন।