-
পারবে নাকো
ঠোটের সাথে ঠোট লাগিয়ে
হাঁসতে পারো হাহা!
দেখবে নাকি চেষ্টা করে,
কেমন শোনায় তাহা।চোখের উপর গামছা বেঁধে,
হঁটতে পারো পথে!
হাঁটতে গেলে দেখবে বাপু,
ভাগ্যে কী যে ঘটে।চোয়াল দুটো চেপে ধরে,
দিতে পারো হাঁচি!
পারবে নাকো শত বারে,
যতই করো নাচানাচি।আলোটাকে নিভিয়ে তবে,
পড়তে পারো বই!
দেখবে নাকি চেষ্টা করে,
পরবেনা যে কখনোই।হাত দুটোকে না নেড়ে,
দিতে পারো দৌড়!
বলছি আমি বাজী ধরে,
খাবে নির্ঘাত পোড়।জিহ্বাটাকে চেপে ধরে,
বলতে পারো চুন!
দেখবে নাকি চেষ্টা করে,
হেসেই হবে খুন।#আ_ক_ম_আবু_সাইদ
2 Comments
Friends
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
Md. Safi Mahmud
@safimahmud
এস,এম,মেহেদী হাসান
@hassan-mehedi
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
নীলিদ্রিমা তন্বী (রোদেলা )
@marzia-mahabub
Sheikh-Muhammad-Fahim-Minhaj
@sheikh-muhammad-fahim-minhaj
Dukhu
@dukhu
তুবা
@zariyaat
আর্য
@arjo



ছন্দের অনুপম খেলা। অভিনন্দন।