-
[একটি কাল্পনিক পত্র]
খোকা,
কেমন আছিস? বেঁচে আছিস কিনা তাও জানিনা। তবে তোকে হারাবার ব্যথা নিয়ে আমি আজও বেঁচে আছি।
তুই যে কথা দিয়েছিলি তুই ফিরে আসবি বিজয় নিশান হাতে নিয়ে। লাল সবুজের সেই নিশান ঠিকই এসেছে কিন্তু সেটা বিজয়ের কিনা তা নিয়ে আজও আমার প্রশ্ন জাগে।
তোর মাকে বিজয়ের মানে বুঝাতে বুঝাতে আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি বাপ। তুই যদি আমার চিঠি পাস হয়তো ভাববি বাবা একি বলছে। এক সাগর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এলো সেই স্বাধীনতার মানে কেন তোর মতো বীরের বাবা মা বুঝে না।
তাহলে শোন-
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করতে গিয়ে তোর ছোট ভাই আজ রিমান্ডের আসামি। গত বছর দুর্নীতির কথা লিখতে গিয়ে তোর বুবু তার সব হারিয়ে আজ উন্মাদিনী। না আজ পাক হানাদার বাহিনীর হাতে নয়, সে তার সর্বস্ব হারিয়েছে এ দেশেরই কিছু হায়েনার কাছে। হ্যাঁ, লাল সবুজের পতাকা উড়িয়ে যেই মানুষগুলো প্রাডো গাড়ি চড়ে যায় ভি আই পি মর্যাদায় তাদেরকে স্বাধীনতার কথা বলতে শুনি প্রতিদিন টেলিভিশনের পর্দায়। দেশ নাকি আজ উন্নত বিশ্বের কাতারে এসেছে।
কিন্তু জানিস খোকা? গত তিনদিন ধরে তোর মায়ের হাঁপানির ওষুধ কিনে দিতে পারিনি। ব্যাচারি তোর কথা মনে করে শুধু চোখের জলে বুক ভাসায়। সবাই একে চোখের জল বললেও আমি সেই জলে হাজারো শহিদের রক্ত দেখি। জানিনা তুই আজও বেঁচে আছিস নাকি, ঘুমিয়ে আছিস কোনো বধ্যভূমির বুকে। তবে তোকে যে স্বাধীনতার জন্যে উৎসর্গ করেছিলাম তার যৌক্তিক কোন সমাধান আজও পাইনি। অর্থের আর ক্ষমতার বৈষম্য আজও আছে। আছে ক্ষুধার্ত মানুষের আহাজারি।
শুনেছিলাম তোর খালাতো বোন সখিনার ইজ্জত হরণের প্রতিশোধ নিতে তোরা নাকি রাজাকারের সর্দার সহ তিন পাকসেনার বুক ঝাঁঝরা করে দিয়েছিলি। আজও এই লাল সবুজের পতাকাকে খামছে ধরে এমন হাজারো ধর্ষক ঘুরে বেড়ায় এই স্বাধীন দেশের বুকে রাজনৈতিক ছত্রছায়ায়। তোর বোনের কলমের স্বাধীনতাকে খুবলে খেয়েছে হিংস্র শকুনের মতো। এদেশের মানুষকে মুক্তি দিতে গিয়ে আজ তোর বাবা মা শুধু তোকেই হারায়নি, হারিয়েছে তাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেকে আর তোদের বুবু স্বাধীন লেখার পুরস্কার পেয়েছে নিজেকে পাশবিক শিকার বানিয়ে। কারো কাছে স্বাধীনতার ব্যাখ্যা খুঁজে না পেয়ে তোর কাছে এই খোলা চিঠি দিলাম। জানিনা বাবা হিসাবে তোকে লেখা এই ছিঠি পৌঁছানোর স্বাধীনতা আমার আছে কিনা। তবুও বলছি ফিরে আয়, জাগিয়ে তোল আজকের যুবসমাজকে। তবে এবার যেন স্বাধীনতার সঠিক সঙ্গা পেয়ে যাই।স্বাধীনতা খুঁজে না পাওয়া
এক মুক্তিযোদ্ধার হতভাগ্য পিতা।4 Comments
Friends
মোখলেসুর রহমান
@mokhles
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Reazul Kabir
@reazul-kabir
Nipun Chandra
@nipunch
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
শওকত শাফি
@showkotshafi
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
UTTAM KUMAR BISWAS
@uttamk
Rustum Ali
@rustum-ali


্মায়াময় পৃথিবী। আলো-ছায়ায় ভরে উঠুক।