Profile Photo

Omi RezaOffline

  • Omi-Reza
  • Profile picture of Omi Reza

    Omi Reza

    5 years, 2 months ago

    ছোট গল্প
    বিনা কারনে (পর্ব-১)
    লেখক-অমি রেজা।
    ২১-০৪-২০২১
    —————————-
    বেইলী রোডের এল অরেঞ্জে আড্ডা দিচ্ছিল বন্ধুরা কয়েকজন। সবাই অমি’র সাথে বাজি ধরেছে। প্রসঙ্গ অঞ্জলি। মেয়েটা সুমিতের কাজিন। সে খুব স্মার্ট এবং সুন্দরী। এই পর্যন্ত অনেকেই ট্রাই করেছে। কিন্ত কেউ পাত্তা পায়নি। তাই সবাই অমি’কে চ্যালেন্জ দিতে চায়। অমি খুব সেলফ কনফিডেন্ট।সে মোটেও ঘাবড়ায় না।
    সে তাদের চ্যালেন্জ একসেপ্ট করে। সবাই করতালি দিয়ে তাকে বাহবা জানায়।
    সুমিত বলে দোস্ত,ভুলেও আমার নাম বলিস না,তাইলে আমার মাথার চুল একটাও থাকবে না।
    হাসতে থাকে সবাই।

    অনেকক্ষণ ধরে ফোন বাজছে। ধরছে না অঞ্জলি।
    অপরিচিত ফোন নম্বর সে ধরতে চায়না। হয়ত নতুন আবার কেউ। সেই একই ডায়লগ,একই কথা। আচ্ছা এদের কি মানসম্মান বলতে কিছু নেই।
    সে মোবাইলটার দিকে তাকিয়ে থাকে।
    এবার নীল রঙের উজ্জল আলোটা ধপ্ করে কালো হয়ে যায়। হাফ ছেড়ে বাঁচে সে। কিন্ত বেশিক্ষণ নয়,
    মিনিট পনের পরে আবার বাজতে শুরু করল।এবার সে ফোনটা ধরল। হ্যালো বলতেই,ওপাশ থেকে কেউ একজন,বলে ওঠল।
    যাক বাবা, ফোনটা ধরলে তাহলে। অঞ্জলি,কেমন আছ? আমি জানি তুমি অপরিচিত কারো ফোন ধরো না। কিন্ত নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে।
    ইহুম! রাগ কর না। রাগলে তোমার বিপি(ব্লাড প্রেসার) বেড়ে যাবে। তখন আমার কি হবে?
    কে আপনি? মাথা ঠিক আছে’ত?
    তোমাকে কিন্ত আকাশ-নীল ড্রেস টাতে খুব সুন্দর লাগছে। তোমার হাল্কা কোকড়ানো লম্বা চুল, ডান কাঁধের ওপর অযত্নে ফেলে রেখেছ,তাতে তোমাকে অসম্ভব মায়াবতী একটা মেয়ের মত লাগছে। তুমি যে রেগে যেয়ে, তোমার ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে কার্পেট খোঁচাচ্ছ, তা কিন্ত আমি দিব্যি দেখতে পাচ্ছি।
    অঞ্জলি এদিক,সেদিক তাকায়,রাগ না বিস্ময় ঝরে পড়ছে তার দু’চোখে।
    কে আপনি,কি বলছেন এসব?
    আমি একজন মানুষ,নাম হচ্ছে অমি আরাফ।
    আমার নম্বর পেলেন কিভাবে?
    স্বপ্নে।
    ফাজলামো রাখেন।আপনি আর কখনও ফোন দিবেন না।
    একশ বার দিব,আমার যখন মন চাইবে তখন দিব।
    তুমি নম্বরটা সেভ করে রাখো।
    হিমমম,আমার বইয়ে গেছে।
    আচ্ছা রাখি,ভালো থেকো ‘অঞ্জলি’।
    চলবে-

    5
    1 Comment
    • রোমান্টিক একটা গল্পের আভাস পাচ্ছি। মেয়েদের একটা ব্যাপার সব গল্পেই কেন জানি কমন অপরিচিত নম্বরে তাদের কথা বলতে একটা খুতখুতানি থাকে। তবে এক্ষেত্রে হুমায়ূন আহমেদের লেখায় ফোনের কথোপোকথোপ আমার কাছে বেশ ভালো লাগত। তবে সব কমন খুতখুতানির জন্য ছেলেদের কাছে বেশ আনকমোন আইডিয়া থাকে। অমির আইডিয়াও বেশ অভিনব।

Skip to toolbar