Profile Photo

Mashuqur Rahman FaruqueOffline

  • MashuqurRahman
  • Profile picture of Mashuqur Rahman Faruque

    Mashuqur Rahman Faruque

    5 years, 2 months ago

    একবার এক সৈন্য তার নির্ধারিত বেতন গ্রহন করার সময় বেতন পরিশোধে নিয়োজিত কেরানিকে বলল, “তোমার কলমের চাইতে আমার অস্ত্র শক্তিশালী,” তো কেরানি বলল, তবে প্রমান হোক। কিছুদিন পর বেতন পরিশোধে নিয়োজিত ব্যাক্তির পরিবর্তন হয়ে অন্য একজন কেরানি তার জায়গায় নিয়োগ পেল, সৈনিক বেতন নিতে এসে নতুন কেরনি দেখে ঠাট্টা করে বলল, ভয় পেয়েছে বা এরকম কিছু বলেছে। নতুন কেরানি বলল, কথা না বলে বেতন গ্রহনের পুর্বে তোমার চিহ্ন দেখাও, (তখন বেতন গ্রহনের সময় একটা নির্দিষ্ট চিহ্ন প্রকাশ করে সৈনিক হিসেবে বেতন গ্রহন করতে হত)। তো সে বলল আমার চিহ্ন হল বাহুতে, কিন্তু কেরানি বলল, এখানে লেখা আছে তোমার সামনের দাঁত নেই, তোমাকে তাই করতে হবে। অত:পর সৈনিক যতই চিৎকার করল কোন কাজ হল না। কেরানির চিহ্ন অথবা বেতন ছাড়াই পথ মাপতে পারো। সামনের দাঁত তাকে ফেলতেই হল। কলম। এ এক বিস্ময়কর অস্ত্র কেউ জানে আর কেউ জানে না। কলম তো এমন অস্ত্র যার লিখনিতে নজরুল বিদ্রোহী হয়েছিলেন। কে করেছে? অস্ত্র? ময়দানে যুদ্ধ? গালাগালি? কোনটাই নয়, কলম। কলম তো আগুন ধরায় অন্তরের খাতায়। কলম আগুন নেভায় অন্তর কে করে শান্ত টলটলে পানির মতো। কলম তো আগুন ঝরায় রাগি লেখকের উত্তপ্ত লিখনিতে। কলম তো প্রেমের এক মূর্ত প্রতিক যখন তা প্রেমপূর্ণ লেখকের কোমল লেখায় পরিপূর্ণ হয়ে উঠে। লেখা এক পরম বন্ধু কেউ জানে কি? এক নিরব রাত জানে লেখা কতটা আপন হতে পারে। কলমের হাসিতে লেখক হাসে, কলমের সাথে তার মালিকের শিক্ত চোখ লেখাকে করে দেয় মায়াবী। লেখা হোক সঙ্গী লেখা হোক বন্ধু।

    7
    4 Comments
Skip to toolbar