-
নাচার
তার জন্য মনে পড়ে রুবি রায় গাইতাম কোন এক সময়। সে সময় নিজেকে ছোট মনে হতো না তবে বড়ও ছিলাম না। মাত্র শৈশব ফেলে যৌবনে পা দিয়েছি। তাকে প্রচণ্ড ভালো লাগতো। কিরকম ভালো তা প্রকাশ করার মতো নয়।
তাকে ভালো লাগার দু’টো কারন আমি অবহিত করতে পেরেছি।
এক. তার জন্মস্থান ঢাকা হওয়া সত্ত্বেও চলাফেরা ছিলো সাদামাটা, আর আট-দশটা গ্রাম্য মেয়েদের মতোই।
দুই. সে শ্যাম বর্ণের ছিলো অনেকের মতে কালো।তখন সে খুব সম্ভবত অনার্সে ছিলো। তার ফোন নম্বর কোন একজনের কাছ থেকে সংগ্রহ করি।
মিসড কল আর শর্ট মেজেসে তাকে জানান দেয়ার চেষ্টা করি, সে বিরক্ত হতে থাকে।
কথাও হতে থাকে মোটামুটি নিয়মিতই তবে আননোন পার্সোন হিসেবে।
তবে আমি কিন্তু একেবারেই অপরিচিত ছিলাম না। আমরা প্রতিবেশী।
সে গ্রামের বাড়ি বেড়াতে গেলেই দেখতাম, সেও দেখতো।
কিন্তু আমি তাকে ভিন্নভাবে পরিচয় দেই যে তাদের বাড়ির পাশে আমার আত্মীয়ের বাড়ি। আমি বেড়াতে গিয়ে তাকে দেখেছি।
এক পর্যায়ে সে অভ্যাস্ত হয়ে যায়। সে শুধু কথা বলে সভ্যতা বজায় রাখতে।
আমি ফোন দেই তার কণ্ঠটা শুনতে।
কথা হতো, কেমন আছেন?
খাওয়া-দাওয়া হয়েছে?
পরিবারের সবাই কেমন আছেন?
এই টাইপের।
প্রেম-ভালোবাসার ধারেকাছেও না।এক সময়ে ইনিয়ে-বিনিয়ে আমি আমার ভালো লাগাটা প্রকাশ করি। সে এক দীর্ঘশ্বাস ফেলে বলে, দেখেন নিয়তি এমন খেলা কেন খেলে বুঝিনা।
আমি বললাম, দুঃখিত বুঝিনি।
সে আবার বললো, এই আপনি আমাকে পছন্দ করেন। আমি আরেকজনকে আবার সে আরেকজনকে।
একটা ঘূর্ণায়মান অবস্থা।
আমার কিছুই বলার ছিলো না।কারন, সে মধ্যবিত্ত পরিবারের (গ্রামের ভেতরে বড়লোক হিসেবে বিবেচিত) মেয়ে।
আর আমি ঝরে পড়া এক পরিবারে হেলায় ফেলায় বড় হয়েছি। লেখাপড়াটাও যার জন্য বেশিদূর আগায়নি।
সেখানে তাকে দাবী করাটা ছিলো আমার বিবেকবোধের বাইরে।দীর্ঘদিন তার সাথে এভাবেই কথা হতে থাকে।
একসময় সে হয়তো কিছুটা উইক হয়ে পড়ে আমার প্রতি নয়তো বিরক্তবোধ থেকে ঢাকায় যেতে বলে দেখা করতে।
কিন্তু, আমি তাকে চট্টগ্রাম আসতে বলি।
কারন, আমি জানি সে চট্টগ্রামে আসবে না। এটাই জেনেই তাকে আসার কথা বলার কারন একটাই আর সেটা হলো তার সামনে দাঁড়ানোর মতো সাহস আমার ছিলো না।
সে ঢাকা যেতে বলে আর আমি চট্টগ্রাম আসতে বলি এভাবেই একসময় আমাদের সে যোগাযোগটুকুও বন্ধ হয়ে যায়।
মাঝে মাঝে ফোন দিলে সে খুব বিরক্তভাব দেখাতো। এমন ভাবে কথা বলতো মনে হতো তার সাথে এর আগে কখনো কথা হয়নি হয়তো দেখা করিনি এজন্য। কিন্তু আমি তাকে কিভাবে বলি, আমি যে একেবারে নিরুপায়।
একসময়ে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।কিছুদিন আগে হুট করে মেসেঞ্জারে অপরিচিত একটা আইডি থেকে নক করে।
সে আমাকে জানতে চায়। আমিও পুরোপুরি সঠিক পরিচয় দেই।
একসময় বলে আপনার সাথেই আমার কথা হতো তাই না?
: হুমমম।
: কেমন আছেন?
: না মরলে যেভাবে থাকে।
: এভাবে কেন বলছেন?
: বয়স তো কম হলো না কিন্তু বিয়েটা হচ্ছে না।
: এতো আপসেট হবেন না, একদিন ঠিকই হবে। দাওয়াত দিতে কিন্তু ভুলবেন না।
: আমার চল্লিশার অগ্রিম দাওয়াত রইলো।
: অগ্রিম কেন?
: আব্বু যদি দাওয়াত না দেয়।
: আমিতো আমার জীবনের চল্লিশা খেয়ে চলেছি অবিরত। আর কতো!
: আমার মরণের চল্লিশা খাবেন ব্যাস।এক সময় আমার টাইপিং বন্ধ হয়ে যায়।
ওপার থেকেও কোন প্রত্ত্যুতর আসেনা।
পরেরদিন নামের পাশে সবুজ চিহ্নটা দেখে আবারও নক করি।
কেমন আছেন?
: জেনে কী হবে?
সে জানতে চাইলো, আপনার কি অবস্থা?
: জেনে কী হবে!4 Comments
Friends
মাহ্দী সাকিব
@mahdi-sakib
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
স্মৃতি রানী রত্না
@srratna1990
নিশাত আনজুম
@nishathunzom
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Tahsina Jannat
@tahsina-jannat
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
Fazilatun Nesa
@fazilatun-nesa
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel


শুরুটা সুন্দর! শেষটা পড়তে চাই। স্বাগতম গল্পকার, শুভেচ্ছা নেবেন।