Profile Photo

Trisha kabirOffline

  • Kabir95
  • Profile picture of Trisha kabir

    Trisha kabir

    5 years, 3 months ago

    ভালবাসি কথাটা হয়তো অনেক সহজেই বলা যায়
    কিন্তু যাকে বলবো সে কি বুঝবে!!
    সে কি অনুভব করবে আমাকে?
    আমি যেমন করে তাকে অনুভব করি,
    তাকে দেখার আশায় দু চোখের পাতায় এক রাশ স্বপ্ন বুনি
    তার চোখের পাতার ফাঁকে এতটুকুও কি আমি আছি?
    তার হাতখানি ধরার আশায় কতবার যে হাতটা বাড়ায়,
    সে কি এক আঙুল বাড়িয়ে দিবে?
    কতো শখ জাগে সে আদর করে বলবে,
    পাগল তুমি,জানো না তোমাকে ছাড়া আমি কতটা একা!!!
    আমাকে ছাড়া কি সে আদৌ একা?
    নাকি আমি তার জীবনের অসংখ্য ভীড়ের মাঝে সামান্য নিরবতা,
    তাকে ভেবে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারব,,
    তার হয়ত আর তিনটা বছর পরে আমাকে চিনতে মস্তিষ্কের অনেকটা খরচ করতে হবে।
    তাই ভালবাসি বলে কি লাভ!!!
    বললে হয়ত হাসবে,
    না বলা কথায় থাক
    আশা থাকবে,
    যদি বলতাম হয়তো কিছু পেতাম।

    5
    4 Comments
Skip to toolbar