Profile Photo

মোহাম্মদ কাননOffline

  • KANON
  • Profile picture of মোহাম্মদ কানন

    মোহাম্মদ কানন

    5 years, 2 months ago

    দীর্ঘদিন হতাশায় ভোগা মানুষগুলো
    একসময় আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।
    ভেবে নেয় ‘মৃত্যুই মুক্তি’।
    সম্পর্কের টানপোড়ন ঘটে।
    এমন কেউ নেই যে-
    তাকে বুঝতে চায় কিংবা বুঝতে পায়।
    জীবনটা অগোছালো ও বড্ড একাকী হয়ে উঠে।
    অতঃপর বিষন্ন জীবনের এক সহজ সিদ্ধান্ত –
    আত্মহত্যা……।

    আমি বলি, চলো আত্মহত্যা করি।
    আত্মহত্যা করতে এভারেস্টের চূঁড়ায় যাই।
    মাউন্টেনিয়ারিং করতে পা পিছলে যদি পড়ে যাই
    বরফের পাথরে মাথা ফেটে যদি থেঁতলে যায়,
    তবেই তো মৃত্যু।

    চলো সমুদ্র অভিযানে বের হই।
    উত্তাল ঢেউয়ে যদি নৌকা উল্টে ডুবে যাই,
    ঘূর্ণিপাকে সমুদ্রের তলদেশে যদি নাম-নিশানা মিটে যায়।
    তবেই তো মৃত্যু।

    চলো যুদ্ধে যাই।
    অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি গুলি লাগে,
    বুকটা ঝাঁঝরা হয়ে গুলিগুলো যদি এপার-ওপার হয়ে যায়।
    নিজের রক্ত যদি নিজেই গায়ে মাখতে পাই
    তবেই তো মৃত্যু।

    চলো জীবনের সবটুকু অসহায়দের দান করে দেই।
    শেষ শক্তিটুকু দিয়ে তাদের তুলে ধরি।
    এরপর নিঃসম্বল হয়ে অনাহারে অনাদরে রোগে শোকে যদি আক্রান্ত হই।
    সবাইকে দেয়ার পর যখন নিজের পানিটুকুও থাকবে না।
    গলা শুকিয়ে, গায়ে পোকা ধরিয়ে এক কোণে পরে রই।
    চলো তখন মৃত্যুর প্রহর গুনি।

    কি? এভাবে মরতে চাও না?
    তবে কিভাবে মরতে চাও?
    মৃত্যুই সত্য।
    এই সত্যকে যখন আলিঙ্গন করতে চাও।
    তবে ভয় কিসের?

    আমি দেখেছি, এসএসসি তে ফেল করে
    কি যেন লজ্জায় সে আত্মহত্যার চেষ্টা করেছিলো।
    সেও এখন তার ব্যার্থতার কথা গল্পের মতন বলে।

    বিষ খেয়ে বেঁচে ফেরা মানুষটিও
    এখন জীবনের মানে খুঁজে পেয়েছে।
    তারা জীবনের স্বাদ পেয়েছে,
    তারা আরও বাঁচতে চায়।

    কি? তুমিও কি এখন বাঁচতে চাও নাকি?
    না। ভুলে যেও না তুমি আত্মহত্যা করতে চেয়েছিলে।
    নিজে মরে দশজনকে বাঁচাতে চেয়েছিলে।
    যুদ্ধ করে ন্যায়কে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলে।
    এভারেস্টে আরেকটি উদাহরণ রাখতে চেয়েছিলে।
    সমুদ্রে হারিয়ে কলম্বাসের মত নতুন মানচিত্র আঁকতে চেয়েছিলে।
    ভুলে যেও না, তুমি আত্মহত্যা করতে চেয়েছিলে।
    চলো আত্মহত্যা করি।

    6
    4 Comments
Skip to toolbar