-
বিবেক ও আমি-সেলাই মানব
তারপর…..
বলছিলাম সেদিনের কথা বলব, আমি আমার মত বরাবরে ন্যায় যেভাবে সাজ-সজ্বা করি,সেভাবেই পোশাকী বাহার নিয়ে চিন্তা করলাম আজ একটা কাহিনী করব। বাসার সামনে হাইওয়ে রাস্তায় দাড়াব আর হাত পেতে টাকা চাইব,দেখি কার কি ধারনা। শুরু হল-
এক ভদ্র মানুষকে জিঙ্গেস করলাম-দাদা ভাই আমি একটি সমস্যায় পড়েছি,কিছু টাকার দরকার,আপনি কিছু দিলে আমার উপকার হবে?
ও’মা প্রশ্ন শুনে দাদা ভাই তো রেগে আগুন-আরে মশাই আপনাকে তো দেখে মনে হয়,আপনি ভদ্র মানুষ,তো এই দশা কেন,শরম করে না। আরও কত কি প্রলাপ ।
তারপর ভাবলাম, কথা বাড়বে,ভদ্র লোককে বললাম-দাদা ! না দিলে চলে যান না,কেন আমাকে অপমান করছেন ? উনি চলে গেলেন। এখন আসুন বিবেকের কাছে, আমরা বাস্তবে কি করি; অতি গরীবদের বেলায়- কাছে তো আসতেই দেই না,দান তো দূরের কথা। আবার আমার বেলায় যা ঘটল,তা লজ্জার বিষয়। আমরা কেন? ভদ্রতাকে সম্মান করি না আর গরীবদের সাহায্যের হাত বাড়াই না। তার মূলতঃ একটাই কারন- আর তা হল-আমার বিবেক সব সময় হেরে যায় আমার মনের কাছে। জিতে যায় মন। জীবনের প্রতিটি ক্ষনের কথা ভাবুন তো এই আমি কি সত্যিই হতভাগা। মানুষ তার পরিবেশের কারনে যতটা না ব্যর্থ হয়,তার চেয়ে মনের ব্যাকুলতা ও উচ্চ বিলাসী আশা বেশি দ্বায়ী হয়। আমি তো সংসার একেবারেই ছেড়ে দিচ্ছিলাম, ব্যর্থতায় বারবার নিজেকে শেষ করার প্রস্তুতিও নেই,কিন্তু আত্ত্বহত্যা যে মহা পাপ,তাই পারি না। গিন্নিকে কথায় কথায় বলি,আমাকে বেশি টেনশন দিও না,আমি আর পারি না,বেশি টেনশন দিলে ছেড়ে যাব সবকিছু । সে কাঁদে, নিরুপায়! কাঁদা ছাড়া দ্বিতীয় কোন অপশন নাই তার। ভালবেসে বিয়ে, তারপর বাচ্চা। সাফল্যে থাকা ভালবাসার মানুষটির ব্যর্থতার স্বাক্ষী হওয়া। তাছাড়া সে এখন ০৫ মাসের গর্ভবতী মা। রেগে গিয়ে কিছু করার জোঁ নেই। আসলে কি হতভাগা, ব্যর্থ মানুষগুলো জীবনে বেশি ভালবাসা চায় এবং ভালবাসতে জানে। অনেকে বলবে,তার তো আর কিছু করার নাই। তাই সস্তা ভালবাসাটা ,বস্তা ভরে দিতে চায়। গভীর রাত হয়,ঘুম চোখে আসে না। অনেক সময় তো বিছানায় যেতে মন চাইতো না। বারান্দায় বসে বসে শব্দহীন কান্না, হে আল্লাহ- কেন আমি? আমিই বা কেন? স্বার্থপরের মত প্রশ্ন করি। আর মাকেও ডাকতাম ছোট্ট বাচ্চার মত মা…. ও মা… আমি কেন পারি না, আমার কেন নাই? বিলাপ আর বিলাপ করে ঢুকরে ঢুকরে শব্দহীন কান্না চলত অনেক রাত। সে রাতগুলো ভুলবার মত নয়। বলছিলাম না, আমার গিন্নি গর্ভবতী ,তখন জীবন সংসার ছেড়ে যাওয়া কথা বললে,সে বলতো-তোমার সন্তান আমার পেটে আর তুমি তার মুখ না দেখে চলে যেতে চাও আমাদের ছেড়ে। শান্তি পাবে,যদি পাও -তবে যাও। বিবেক তখন সামনে দাড়ায়, বলে ও অমানুষ তোর কি দিল নাই, কেমন বাবা হলে যে সন্তানকে মুখ দেখাতে চাও না,ছি! ছি! ছি! । বিবেকের প্রলাপ শুনে আমার মন বিষন্নতায় ভরে যায়। আর পারি যেতে এই সংসার ছেড়ে ,যেখানে আমার অবস্থান শুন্যের কোঠায়। আশপাশের লোকজন তো তাদের স্বার্থে চলে,স্বার্থ শেষ তো নিরুদ্দেশ।চলবে………..
নোট-পরর্বতীতে আসছে বিবেকের জয়ী হওয়ার গল্প আর এই আমি হেরেও হয়েছি জয়ী তার উপ্যাখ্যান।
Friends
Tahsina Jannat
@tahsina-jannat
Sadman Ibn Sharif
@sadman-ibn-sharif
Azmi Rana
@azmi-rana
শহীদুল্লাহ্ কায়সার
@shahidulla
Alkas Abid
@alkas-abid
Jubayer Al Mahmud
@jubayer
মাধব চন্দ্র রায়
@madhabroy2012gmail-com
হালিদে এদিব
@halideedib
Razia Rasha
@rasha


শুভেচ্ছা ও অভিনন্দন!