Profile Photo

আফরিন ইনায়াত কায়াOffline

  • inayatkaya55
  • #মায়ানগরের_প্রেম
    #পার্ট০৯
    #আফরিন_ইনায়াত_কায়া
    .
    .
    ষ্টেশন এ বসে আছে ইনা।নিজেকে কালো বোরখায় আবৃত করে রেখেছে।কষ্ট হচ্ছে তার এই মায়ানগরকে ছেড়ে যেতে।তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে আরদ্ধকে ছেড়ে যেতে।চাইলেও পারবে না সে আরদ্ধের কাছে ফিরে যেতে।তার মায়ায় জড়াতে।চোখগুলো ঝাপসা হয়ে আসছে তার। অনেক বছর পর আবার সে হাহাকার অনুভব করছে নিজের মাঝে।বছর পুরোনো লুকানো কষ্টগুলো যেন আজ বৃষ্টি হয়ে ঝড়তে চাইছে।সহ্য হচ্ছে না তার এত কষ্ট।ইচ্ছে করছে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে।
    .
    .
    ইনায়াত….
    .
    .
    কোন একজনের গলায় নিজের নাম শুনে চমকে উঠল ইনা।ঘাড় ঘুড়িয়ে দেখল সে আর কেউ না আরদ্ধ।আহত বাঘের মত দেখাচ্ছে তাকে।থেকে থেকে ইনার নাম নিয়ে হুংকার ছাড়ছে।কিন্তু সে এখানে কিভাবে পৌছালো?ইনাতো ফোন অফ করে সিম ভেঙে ফেলেছে।আরদ্ধকে দেখে ইনা মাথার ঢাকনাটা নামিয়ে নিল।থেকে থেকে কেপে উঠছে সে।
    .
    .
    এদিকে আরদ্ধ পাগলের মত ইনায়াতকে খুজছে।মনে হচ্ছে কেউ তার কলিজাটা ছিড়ে নিয়ে যাচ্ছে।ইনায়াতের লোকেশন ট্রেস করা মাত্রই সে লোক দিয়ে ঢাকা থেকে বাইরেগামী সব ট্রেন বন্ধ রেখেছে সে।যেসব যাত্রীদের জরুরী প্রয়োজন তাদেরকে ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করেছে।টাকা থাকলে আর প্রশাসনের উপর মহলের সাথে ভাল সম্পর্ক থাকার সুবাদে এসব আরদ্ধের বাম হাতের খেলা।আর দরকারে নিজের ক্ষমতাটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আরদ্ধ ভাল করেই জানে।
    .
    .
    আরদ্ধ খুজতে খুজতে ইনায়াতের সামনে এসে দাড়াল।চোখ বুলিয়ে চারদিকে খুজতে লাগল।কিছুক্ষন থেমে অন্যদিকে চলে গেল সে।ইনায়াতের যেন এতক্ষন দম বন্ধ হয়ে আসছিল।আরদ্ধ তার সামনে।কিন্তু চাইলেও সে ধরা দিতে পারছে না আরদ্ধের কাছে।
    .
    .
    আচমকা টানে কারো বুকের উপর গিয়ে পড়ল সে।ভয়ে চোখগুলো বন্ধ করে আছে সে।বুকটা কাপছে তার।ভয়ে ভয়ে চোখ খুলে আরদ্ধকে দেখেই ইনার কলিজার পানি শুকিয়ে আসল।আরদ্ধ চোখ মুখ শক্ত করে তার দিকে তাকিয়ে আছে।রাগে তার গা জ্বলে যাচ্ছে।চোখ দুটো লাল হয়ে আছে তার।ইচ্ছে হচ্ছে ঠাটিয়ে দুটো চড় মারতে। পত্রমিতালীর ভুত নেমে যেত তার মাথা থেকে।কিন্তু চাইলেও পারবে না সে তার রাতপরীকে আঘাত করতে।তাকে সামান্যতম আচড়টুকুও দিতে।তার গায়ে লাগা প্রতিটা আঘাত যে আরদ্ধের বুকে কাটার মত বিধে।বড্ড বেশি ভালবেশে ফেলেছে সে রাতপরীকে।
    .
    .
    আরদ্ধকে দেখে ভয়ে জড়সড় হয়ে আছে ইনা।সে ভেবেছিল বোরখা পরে থাকলে হয়তো আরদ্ধ তাকে চিনতে পারবে না।আরদ্ধ একটানে ইনার মুখের নেকাবটা সরিয়ে তার হাত ধরে টানতে লাগল।ইনা বার বার আরদ্ধকে থামানোর চেস্টা করছে।কিন্তু আরদ্ধ ইনার কোন কথাই শুনছে না।
    -আরদ্ধ ছাড়ুন প্লিজ। আরদ্ধ আমার কথাটা শুনুন আগে।let me explain Aroddho please.
    .
    .
    আরদ্ধ টানতে টানতে ইনাকে নিয়ে যাচ্ছে।ইনার কথার প্রতি কোন মনোযোগ নেই তার।হঠাত করে হাতটা ঢিলে অনুভব করতেই পিছনে ফিরে তাকাল সে।মাটিতে লুটিয়ে পরেছে ইনায়াত।ইনাকে সেন্সলেস দেখে ভয় পেয়ে গেল সে।দৌড়ে গিয়ে ইনার মাথাটা কোলে নিয়ে দুহাতে ইনাকে ঝাকাচ্ছে।
    -ইনা কি হল তোমার?প্লিজ চোখ খুল।কথা বল ইনা।ফর গডস সেক ওপেন ইওর আইজ।
    ইনায়াতের কোন সাড়া শব্দ না পেয়ে কোলে তুলে নিল।স্টেশন থেকে বের হয়ে ইনায়াতকে গাড়ির ব্যাক সিটে শুইয়ে দিল।তারপর ড্রাইভ করে সোজা হসপিটাল চলে এল।
    .
    .
    ইনার কেবিনের সামনে বসে আছে আরদ্ধ।দুই হাটুর উপর ভাড় দিয়ে দুই হাতে মুখ গুজে আছে সে।বার বার আল্লাহর নাম নিচ্ছে।তার রাতপরীর যেন কিছু না হয়।
    এক জন নার্স এসে আরদ্ধের সামনে এসে দাড়াল।
    -এই কেবিনের পেশেন্ট এর সাথে কি আপনি এসেছেন?
    -জ্বি
    -কে হন আপনি উনার?
    নার্সের কথাটা শুনে আরদ্ধ চুপ হয়ে গেল।খানিকক্ষণ ভেবে বলল
    -She is my would be wife.আগামী মাসে আমরা বিয়ে করব।
    আরদ্ধের কথা শুনে নার্স চমকে গেলেন।হাতে থাকা বোর্ডটা থেকে মাথা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে আরদ্ধের দিকে তাকাল।যেন সে কোন চিড়িয়া দেখসে।কোন কথা না বাড়িয়ে আরদ্ধের সাইন নিয়ে চলে গেল।
    এদিকে প্রায় ৩ ঘন্টা হয়ে আসছে।ইনায়াতের জ্ঞান এখনো ফেরে নি।আরদ্ধ চিন্তায় শেষ হয়ে যাচ্ছে।এর মধ্যে একজন নার্স এসে আরদ্ধকে ডাক্তারের কেবিনে যেতে বলল।
    .
    .
    ডাক্তারের কেবিনে ঢুকে আরদ্ধ বলে উঠল
    -গুড ইভনিং ডক্টর।
    -আরে আপনি ফেমাস বিজনেস টাইফুন আরদ্ধ রেওয়াত না?
    -জ্বি আমিই আরদ্ধ।
    -নার্স বলল আপনি নাকি মিস ইনায়াতকে বিয়ে করছেন।
    -জ্বি ঠিক শুনেছেন।(আরদ্ধের ভাবলেশহীন উত্তর)
    -দেখুন মি.আরদ্ধ আপনি এত বড় একজন বিজনেস আইকন হয়েও ইনার মত এক জন মেয়ের সাথে…
    -Wait a minute doctor. What do u mean by ইনায়াতের মত মেয়ে?
    -আসলে মি আরদ্ধ মিস ইনায়াতের……..
    চলবে
    (গল্প দিতে দেরী হওয়ায় আমি দুঃখিত। আমি কয়দিন খুব অসুস্থ ছিলাম। ইনশাল্লাহ এবার থেকে রেগুলার গল্প দিব :))

    6
    2 Comments
    • শুভেচ্ছা নেবেন। আপনার সুস্থ্যতার খবর পেয়ে ও আবার নিয়মিত গল্প পাব জেনে ভালো লাগছে। গল্প ভালো লাগছে, চালিয়ে যান। শুভ কামনা রইল।

    • শুভেচ্ছা !

Skip to toolbar