Profile Photo

Nazmul Huda ParvezOffline

  • nibadito
  • Profile picture of Nazmul Huda Parvez

    Nazmul Huda Parvez

    4 years, 5 months ago

    রাজবংশী ভাষায় কবতিা-০২
    সোন্দর বদলা
    -নাজমুল হুদা পারভজে
    দিন আনি দিন খায়, টানাটানির সংসার
    তিন ব্যাটা এক বেটি ছমির মিঞার।
    খানেওয়ালা ছয় জন, ছোড সোউগ ছাওয়ারা
    মাটি কাটা পেশা তার,নাম মাটিকাটা কামলা।
    গেরস্তের ডাক পাইলে কাম জোটে কপালোত-
    কাম না জুইটলে, ভাত জোটে না থালোত।
    মাছ-গোস্ত জোটে না কপালোত কচু ভর্তা খায়
    আল্লার রহমতে বউ-ছাওয়ার ওগ বালাই নাই।
    হোসেন আলী বড় গেরস্ত, গোটা গ্রাম জুরি
    বাপ-দাদার জমা-জমি নিয়া, করে বাহাদুরি।
    নেহাপড়া নাই তার ,তবু সবায় তাক মানে
    গ্রামের মোড়ল হইছে তাঁই, ট্যাকার কারণে।
    কামলা নিব্যার ডাকিল একদিন হোসেনের বাড়িত
    কোদাল কান্দে ছমির গেইল হোসেনের নাহারীত।
    কি কাম ভাইজান, ক্যানে ডাকাইছেন,খুলি কন মোক
    পুশকুনির পাড়ত মাটি কাটবু, নাইগবে যহন ভোক
    দুপুরোত মোর বাড়িত খাবু,ভাবা না নাইগবে তোক।
    কোদাল হাতোত ছমির মিঞা, কামোত নাগি যায়
    দুপুর গড়ায়্যা আছর বাদে তাক, ভাত খাবার ডাহায়।
    আন্দোন ঘরোত, জলচকিত হোসেন আলী বইসে
    ছমিরের বইস্যার জইন্যে, পীড়া একখ্যান দিছে।
    কামলা খাটা ছমির মিঞার গাও ধোয়া-ধুয়ি নাই
    প্যাটের ভোকে হাতখ্যান ধুইয়্যা,খাবার বইসে তাঁই।
    বাড়িওয়ালী ভাত বারি দেয়, ঘোমটা মাতাত দিয়া ‘
    কাতল মাছের কাল্লা দিলে, ছমিরের পাতোত তুলিয়া।
    তাক দেকিয়া, আগিয়া হোসেন , বউওক দিলে ডাং
    কামলাক দিলু মাছের কাল্লা ? তাড়াতাড়ি হিতি আন।
    বউ ব্যাচারী অবলা নারী উপায় তার নাই-
    ছমিরের পাতের কাল্লা তুলি দিলে ভাতারের থালায়।
    খাদক হোসেন মাছের কাল্লাখ্যান চিবি চিবি খায়
    শোন বউ, মাছের কাল্লা কামলার জইন্যে নোওয়ায়।
    সুরুয়্যা দিয়া ভাত খায় ছমির, চোখের পানি ফেলি
    মনে মনে খোদাক কয়, ক্যানে মোক গরীব করলি?
    ছমির মিঞার জমা – জমি কিছুই যহন নাই
    কামলা দিয়া ছাওয়াগুল্যাক নেহাপড়া শিখায়।
    তিন বেটা এল্যা চকরি করে, বেটিক বিয়াও দিছে
    জমা-জমি কিনি এ্যালা অনেক ধনী হইছে।
    দুই যুগ বাদে-
    হোসেন আলী পড়ি যায় নিয়তির ফাঁন্দে
    করাল গ্রাসী ব্রহ্মপুত্র আক্ষসী উপ ধরি
    জমা-জমি, ভিটা-মাটি সব নিলে কাড়ি।
    আল্লার দুনিয়াত কাঁই কয়, বিচার নাই?
    হোসেন সোউগ হারেয়া, কামলা দিয়া খায়।
    আসিল ফিরি দিন-
    ছমির মিঞা কামলা নিবে, হোসেনের ডাক পরিল
    কোদাল কান্দোত হোসেন ছমিরের বাড়িত যায়।
    কি কাম কইরবে, পুচকরিয়া তাক জাইনব্যার চায় ?
    পুশকুনির পাড়ত মাটি কাইটমো শক্ত কাম নোয়ায়।
    দুনিয়ার ধার- দুনিয়াত শোধ হয়,দুপুর গড়ে যায়
    আসরের পর হোসেন আলীক ভাত খাবার ডাহায়।
    ঘাময়ালা হোসেন আলী, বাড়ির ভেতরোত ঢোকে
    হাত-ঠ্যাং ধুইয়্যা,ঘর উট্কায়, খাবার বইসপে কডে ?
    খাঁরে ক্যানে হোসেন ভাই, বিল্ডিং ঘরোত আইসো
    পাও তুলিয়া ভাল্ করি, চকির উপরোত বইসো।
    হোসেন আলী কি কইরবে, বুইঝব্যার না পারে
    কাদো পায়ে, মইলা গায়ে, বইসে ছমিরের ধারে।
    কাঁসার দুইখ্যান থালি, দুই জনের সামনোত দিয়্যা
    ছমিরের বউ গরম ভাত দেয় থালিত পশ্যিয়্যা।
    কাতল মাছের কাল্লাখ্যান সোয়ামির পাতোত দেয়
    বড় একখ্যান মাছের চাকা হোসেন আলীও পায়।
    ছমির আলী কাব্ড়ে ওডে,বৌ বেজায় করলু ভুল
    ভাইয়ের পাতোত থাকি এ্যালায়, মাছের চাকা তোল।
    হোসেন ভাই কামলা নোয়ায়,তাঁই মোর মেজবান
    মাছের কাল্লাখ্যান খাইবে তাঁই, তাক দ্যাও সম্মান।
    খায়্যা উঠি হোসেন আলী বাড়ির বাইরোত যায়
    ভেজা দুইখ্যান চোক মেলিয়্যা আসমানের দিকি চায়।
    মনে মনে কয়, খোদা এ্যত্দিন চেনোংঁ নাই তোমায়
    ট্যাকা-পয়সা,জমা-জমি কিচ্ছুই হামার নোয়ায়।
    এইদ্যোন সময় ছমির আলী বাড়ির বাইরোত আইসে
    অজগবিতে দুই হাত ধরি হোসেন বোগলোত বইসে
    মাপ করি দ্যাও ছমির ভাই, মুই মহা পাপ কইরছোঁ
    নিজের ভুল আইজ স্যানে, নিজে নিজে বুঝচোং।
    তোমরা মাপ না কইরলে আল্লা মাপ কইরব্যার নায়
    বুঝচোং আরো, মাইনষোক কষ্ট দিলে, আল্লাহ কষ্ট পায়।
    =========================
    নীচে প্রমিথ ভাষায় শব্দার্থ দেয়া হল ঃ-
    (টানাটানি= অভাবঅনটন, ব্যাটা =পুত্র, বেটি= কন্যা,
    বাদে= পরে, খানেওয়ালা= খোরপোশ যাদেরকে দিতে
    হয়, গোটা গ্রাম জুরি= সমস্ত গ্রাম মিলে, নেহাপড়া=
    লেখাপড়া, নিব্যার= নেয়া, ডাকিল=ডাকা,
    নাহারীত= বৈঠকখানা.ক্যানে= কি জন্যে,
    ডাকাইছেন= ডেকেছেন, পুশকুনির= পুস্করিণী বা
    ছোট জলাশয়/পুকুর, কাটবু= খোঁড়া/খনন, নাইগবে=
    দরকার, ছোড= ছোট, সোউগ= সব, ভোক= খিদে,
    কামোত=কাজে, নাগি যায়= শুরু/ আরাম্ভ করা, গড়ায়্যা=
    অতিবাহিত, ডাহায়= ডাকা, আন্দোন ঘরোত=রান্নাঘর,
    জলচকিত=তক্তপোশ, বইসে=বসা, ছাওয়ারা= বাচ্চারা/
    শিশু সন্তান, কামলা=দিনমজুর, গেরস্তের=গৃহস্থ,
    কপালোত=ভাগ্যে, বাড়িওয়ালী=গৃহকত্রী, মাতাত=
    মাথায়, বারি=বেড়ে দেয়া, কাল্লা=মুÐু, পাতোত=
    আহারের জন্য পাত বিছানো,আগিয়া= রাগ হয়ে,
    বউওক= স্ত্রীকে, ডাং= মারা, হিতি=এদিকে, ভাতারের=
    স্বামীর, খাদক=ভক্ষক, চিবি= পেষণ করা, নোওয়ায়=
    নহে, সুরুয়্যা=ঝোল, ক্যানে= কি জন্য, নিয়তির=
    ভাগ্যের, ফাঁন্দে= অনিষ্ট/ভাগ্যের বিড়ম্বনা, আক্ষসী=
    রাক্ষসী, উপ=রূপ, কাঁই= কে, সোউগ= সব, কান্দোত=
    কাঁধে, নোয়ায়= নয়, ঘাময়ালা= ঘামযুক্ত,ভেতরোত=
    ভিতরে, ঠ্যাং= পা, ধুইয়্যা= ধোয়া, কডে= কোথায়,
    কাদো= কাদা, পশ্যিয়্যা=বন্টনকরা, কাব্ড়ে ওডে=
    চিৎকার করে ওঠা, ‘বেজায়= সাংঘাতিক, এ্যালায়=
    এখনি, নোয়ায়= কিছু নয়, মেজবান= অতিথি,
    খায়্যা উঠি= খেয়ে ওঠা, বাইরোত= বাহিরে, মেলিয়্যা=
    মেলে ধরা/তাকানো, এ্যত্দিন= এতদিন, চেনোংঁ=
    চেনা/পরিচিত, এইদ্যোন= এ রকম, অজগবিতে=
    হঠাৎ, বোগলোত= কাছে, বুঝচোং= বুঝতে পারা,
    মাইনষোক= মানুষকে)

    7
    2 Comments
Skip to toolbar