Profile Photo

Md.Shahadul KarimOffline

  • karim
  • Profile picture of Md.Shahadul Karim

    Md.Shahadul Karim

    • 4 years, 9 months ago

    করোনা
    শাহাদুল করিম

    করোনা!
    নিলে টীকা আর ধরে না।
    পড়ে গেল রোল ভাঙলো নিয়মের খোল
    নানান বাহানায় গেল লোক আবোল তাবোল।
    গিন্নী কয় মিনসে কেন টীকা নিসনে?
    ধরলে তোরে ছাড়বে কী মোরে?
    বুকে কোলবালিশ হয়নি চল্লিশ
    মনোনে এখনো মুই তরুণ
    ও…..রে আমার মরণ!
    বয়স হয়নি বলে তুমি নাওনি টীকা
    বিড়াল মারিতে দেখ ইদুরে কাটবে শিকা।
    বউয়ের বকুনি অবিরত জবর
    ৩৫শে টীকার ডাক আসলো খবর।
    কোথায় এখন যাই?
    খুঁজে পাই ডাক্তার ভাই
    এক কেজি ঘী করলাম চুক্তি।
    দিতে টীকা দেয় টুকা সুঁইয়ের গোড়ায়
    বাকি হলে দেব পানি কয় ইশারায়।
    দোহাই মশাই! শতভাগ নগদ
    দিয়ে টীকা ডাক্তার সাথে দিল সনদ।
    দেখিয়ে বলি-
    বউ তুমি নিলে ঘরে আসবে না যম
    এতো ডর কেন গোলাম
    মাইয়া লোকের মরার হার কম।

    6
    3 Comments
Skip to toolbar