Profile Photo

Advocate Sazedul Hoque TotolOffline

  • saged
  • Profile picture of Advocate Sazedul Hoque Totol

    Advocate Sazedul Hoque Totol

    • 4 years, 9 months ago

    এত মৃত্যু কেন স্বাধীনতা
    ——–এ্যাড সাজেদুল হক টুটুল

    ওরা প্রেম ভেঙ্গে প্রেমালাপী হয়
    মন ভেঙ্গে মানুষ
    মানবিকতা ছেড়ে মানবিক হয়
    মানসিকতা ছেড়ে মানুষ।

    সিরিয়া জ্বলে, হেলমান্দ জ্বলে
    ইতিহাস পুড়ে, পুড়ে যায় সভ্যতা
    তেলের নহর ফুরিয়ে গেলে
    ঘুচবে তবে ফোরাতের পরাধীনতা।

    রক্তাত্ব শিশুর আর্তনাদ
    মহাকাল খুঁজিয়া লহ আজি পৃথিবীর যত ব্যাথা
    তবু কেন আসনা তুমি স্বাধীনতা।

    জাগির আজ গুলি চালায়
    ফিলিস্থিনীদের মনে কত ব্যথা
    ইসরায়েলী সৈন্যর গালে কিশোরীর চপটাঘাত
    এটাওতো স্বাধীনতা।

    আমার চোখে লোনা ধারা
    মনে অস্থির ব্যথা
    এত রক্ত, কত মৃত্যু
    কত শত ধ্বংসাত্মকতা
    অলকে দাঁড়িয়ে তুমি তামাসা দেখো
    কত নির্দয় তুমি স্বাধীনতা।

    দূরে দাড়িয়ে জাতিসংঘ
    চুপচাপ চার পাশ
    ঝকঝকে, কি মনোরম
    মনে কালিদাশ

    রক্তের রং চিনে
    নিপীড়িত শিশুর কান্না শুনে
    কাচেঁর দেওয়ালে বসে
    করে শুধু ফুঁসফাঁস।

    রাশা চিনে
    ইউ এস এর ভাষা জানে
    জেনুসাইড সে তো বোঝেনা
    অর্ধ পৃথিবী ঘুমিয়ে কাটায়
    কি নিধারুণ এই যন্ত্রণা।

    চিত্ত আমার জাগরণে আজি
    আমি যে তাঁর নিত্য সখা
    বক্ষ ফাঁটা ক্রন্দনে যে শব্দ খুজিঁ
    কাব্যর কাব্যিকতায়
    সে শব্দটা- তুমিই স্বাধীনতা।

    ৫-০৩-২০১৮
    মেঘলা, বান্দরবান।

    4
    2 Comments
Skip to toolbar