Profile Photo

Fahim HasanOffline

  • Fahim-Hasan
  • Profile picture of Fahim Hasan

    Fahim Hasan

    5 years, 2 months ago

    _______তিক্ত আঠারো______
    _________ফাহিম হাসান
    ______________________________________
    রাতের তারাময় আকাশ!
    খোলা নিরবতার স্নিগ্ধ বাতাস,
    এক অতল শান্ত পরিবেশ!
    হে মহাবিশ্বের অসহনীয় মহাভাবনা,
    স্বাগতম তোমায় প্রনিভা কুঞ্জমায়া!

    মায়াবী নেশার এই সস্তা দুর্লভ মুহূর্তে,
    আমার আকাশের ধূসর মেঘে!
    ভেবে দেখ একটিবার,
    কেউ কি চেয়ে ছিল, দিকে তোমার?

    কেউ চেয়েছিল হতে, একটি আশা,
    পথিকের মতো, এক মুঠো ভালোবাসা!
    মহাকালের অসীম যাত্রায়,
    যায় হারিয়ে, স্রোতে মিশে যায়,
    আঠারো বছরের, আশা পাবার প্রতাশা!

    তবু কেন মন বাঁধে ক্ষীণ শঙ্কা?
    হে বাস্তবতা, হে তিক্ত সত্য!
    তোমাতেই বাধা পড়লো বয়স আঠারো!!

    9
    4 Comments
Skip to toolbar