-
পাবে নাকো
অরন্য হিল্লোলমনে পড়ে ভার্সিটিতে তোমার শুকনো হাতের পরশে মোর অভীপ্সায় আসে হরষ
পাবে নাকো আর কোনোদিন সেই চিরচেনা ভাস্কর্যের চত্বরে মোর পরশ।
মনে পড়ে চারুকলা অভিমুখে নববর্ষের সাজে মোর অন্বেষণে তুমি থাকতে সারাবেলা
পাবে নাকো আর সেই স্বর্ণালি প্রত্যুষ, করেছ যেদিন মোরে বিষণ্ণ হিয়ায় অবহেলা ।
মনে পড়ে টিএসসির আঙ্গিনায় চঞ্চল বিক্ষোভে করেছ উদ্বেগ আমারই অপেক্ষায়
পাবে নাকো সেই হিমঋতুর শেষ গোধূলিতে, ধুসর চাদরে কম্পিত নয়নে আমায়
মনে পড়ে কেন্দ্রীয় লাইব্রেরীর বাইরে সিগারেট হাতে চেয়ে থাকতাম তোমায় দেখবো বলে
পাবে নাকো কোনোদিন এই নির্ভীক সৎ সুহৃদে, যখন তখন তোমার কর্মফলে।
মনে পড়ে যেন সেদিনের কথা, তুমি আর আমি করেছি পুষ্পোদান একুশের বেদিমূলে
পাবে নাকো আর সেদিন নিজের করে, যেদিন করেছ ছলনা মোর প্রতিকূলে।
মনে পড়ে ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলে সর্ব বিমোহিত ছিলাম তোমারই ইংলিশ ভাষ্যে
পাবে নাকো এই আমায় কোনোদিনও কখনো আলিয়স ফ্রসেজে তোমারই ফ্রেঞ্চ লাস্যে
মনে পড়ে এই তো সেদিন বিশ বছর পরে মধুর ক্যান্টিনে খাইয়েছ ঝাল সিঙ্গারা আর কোল্ড কফি
পেয়েছ কি মোরে নিজের করে ভেবে দেখো আবার নতুন করে, যখন তুলেছ ওল্ড স্টাইলিশ সেলফি3 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi


সাধু রীতিতে লেখা; বেশ লাগলো।