Profile Photo

Nazmul Huda ParvezOffline

  • nibadito
  • Profile picture of Nazmul Huda Parvez

    Nazmul Huda Parvez

    4 years, 5 months ago
    Profile picture
    4 years, 5 months ago

    কবিতা-
    শিখা অনির্বান
    – নাজমুল হুদা পারভেজ
    পর্ব-১
    মাগো. একটা প্রদীপ দেবে?
    এটা কি দিলে মা?
    এই প্রদীপটার আলো আছে বটে, কিন্তু শিখা নেই।
    আমি অগ্নিগিরির জ্বলন্ত শিখা চাই মা।
    কেন চাইছি? সেটা একটু পরে বলছি মা,
    তার আগে বলো-
    তোমার মলিন ঘরের দুয়ারে ওটা কি ঝুলিয়ে রেখেছ মা?
    কি বললে, গণতন্ত্র ?
    তোমার ঝুলিয়ে রাখা গণতন্ত্রটা এতো রুগ্ন কেন?
    দেখে মনে হচ্ছে,
    পুষ্টিহীনতায় শুকিয়ে যাওয়া একটা মূলা ঝুলছে।
    তোমার গণতন্ত্রের একী হাল হয়েছে মা?
    মাগো ,তুমি কি ঘুমিয়ে পরেছ ? চোখ মেলে দেখো-
    বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়-
    কি অপূর্ব গণতন্ত্রের চর্চা হচ্ছে আজ।
    গণতন্ত্রের চর্চা করতে করতে
    ভোটাররা বড্ড ক্লান্ত হয়ে পরেছে মা।
    ভোট কেন্দ্র বিমুখ হয়ে এখন ওরা ঘরে বসে থাকে।
    টিভির পর্দায় দেখে জন-মানব শূন্য ভোট কেন্দ্রের দৃশ্য।
    ভোটাররা ঘরে বসে থাকলেও, দিন শেষে-
    ভোটের গণনায়-কোন কমতি নেই মা,
    আত্নতুষ্টিতে ভোগে নির্বাচন কমিশনার,
    যদিও বা মুখ ফসকে-
    দু’ একটা সত্য কথাও বেড়িয়ে আসে তার মুখ থেকে।
    তাতে কি আসে যায়? গণতন্ত্র বলে কথা। অথচ-
    ১৯৭০ সালের জাতীয় পরিষদের নির্বাচনে
    ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতির হার ছিল ৫৭.৬৮ ভাগ।
    ১৯৭৩ সালে এই হার ছিল ৫৪.৯১ ভাগ।
    ১৯৯৭ থেকে ২০০১ পর্যন্ত অনুষ্ঠিত
    ষষ্ঠ সংসদ নির্বাচন বাদ দিয়ে বাকি তিনটি নির্বাচনে
    ভোটারদের ভোট প্রদানের গড় হার ছিল ৬৮.৬৬ ভাগ,
    এক-এগারোর পর সংসদ নির্বাচনে –
    ৮৬.৩৪ ভাগ ভোট পরেছিল মা।
    আর এখন ? সে’কথা থাক মা- অন্য কথা বলি।
    (চলবে)

    8
    2 Comments
Skip to toolbar