-
আমার বিয়ে বাষিকী:
দিনক্ষন মনে নেই তবে কোন এক গোধূলি বিকেলে ঘরোয়া পরিবেশে তার সাথে আমার প্রথম দেখা। ছোট্ট পারিবারিক আবহে খুব সাদামাটা আটপৌড়ে হয়ে সে এসেছিলে আমার সামনে। প্রথম দেখায় মনে ছুয়ে গিয়েছিল বলবো না তবে তার সাদামাটা ভাব আর মায়াবি মুখশ্রী আমাকে কিঞ্চিৎ আর্কষিত করেছিল বৈকি যা যৌবনের প্রথম ঢেউ উঠা প্রতিটি মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। এরপর দুপক্ষের দেখাশোনা এবং চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে ২০১০ সালে এই দিনে শতাধিক মানুষের সামনে তার বাবা-মা তাদের বড্ড আদরের মেয়েকে সারাজীবন পাশাপাশি রেখে পথ চলার আইনি, ধর্মীয়, সামাজিক ও মৌখিক প্রতিশ্রুতি নিয়ে তার অপরিচিত দুটো হাত আমার হাতে তুলে দেন। এভাবেই অপরিচিত দুটো হাত ধরে বিয়ে নামক এক দুর্ভেদ্য জীবন নগরীতে প্রবেশ। হাজারো অলিগলির সমন্বয়ে গঠিত যে মায়াবী নগরীর প্রতিটি অলিগলি বড্ড অমসৃণ, অজানা ও অচেনা। যে অজানাকে জানা এবং অচেনাকে চেনার জন্য প্রতিদিনই নতুন এক স্বপ্ন, নতুন এক প্রত্যাশা, নতুন এক প্রাপ্তি, নতুন এক কম্পোমাইজ, নতুন এক দায়িত্ব, হাজারো প্রশ্ন, হাজারো চাহিদা নিয়ে উদশ্বাসে নগরীর অলিগলিতে ছুটে চলা। এ চলার যেন শেষ নেই।বড্ড রহস্যভরা একটি গলি দেখা শেষ হতে না হতেই আর একটি গলি আবিষ্কারের নেশায় ছুটে চলা। এই ছুটে চলতে গিয়ে কখনো দুজনে পাশাপাশি হেটেছি, কখনো পিছনে পড়েছি আবার কখনো সামনে চলে গিয়েছি। যখনো দুজনে পাশাপাশি হেটেছি তখন নগরীর সবকিছুই বড্ড বর্ণিল মনে হয়েছে, ভালোলাগায় ভেসে গিয়েছি, খুব কাছাকাছি এসেছি, পরিচিত হয়েছি, ঘনিষ্ঠ হয়েছি, উষ্ণ হয়েছি, ফলশ্রুতিতে দু থেকে চারে পরিনত হয়েছি। যখন সামনে বা পিছনে হেটেছি তখনি এ নগরীর প্রতিটি অলিগলি, ইটপাথর, কারুকার্য, সৌন্দর্য নিজের কাছে বড্ড বেমানান, গুরুত্বহীন, বিরক্তিকর ও অপরিচিত মনে হয়েছে। এতোগুলো বছর পেরিয়ে এসে বিশেষ এইদিনে বিধাতার কাছে প্রত্যাশা তিনি যেন আমাদের কাউকে সামনে অথবা পিছনে না ফেলে দুজনকে পাশাপাশি সুস্থ্য রেখে জীবনের অবশিষ্ট সময় ধরে মায়াবি এ নগরীর অলিগলি চেনা, জানা এবং আবিস্কারের তৌফিক দান করেন।
6 Comments
Friends
বিলকিস খানম কাজল
@bilkiskhanam-kazal
কবি মোঃ সামিদুল ইসলাম
@samidul
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Kazi Zuberi Mostak
@kazi-zuberi-mostak
মাহ্দী সাকিব
@mahdi-sakib
নন্দিনী
@nandini-chowdhuri
ইফতিশা খানম
@eftishakhanam


শুভেচ্ছা