Profile Photo

Mahira SOffline

  • Rahman-N-Zinnia
  • Profile picture of Mahira S

    Mahira S

    • 4 years, 10 months ago

    গল্পের নামঃ শ্রাবণ সন্ধ্যা
    পার্ট-৩

    দু-দিন পর…

    সামিহা সকালেই উঠে গেছে। সে খুবই উত্তেজিত। কারণ আজ অনেকদিন পর সে নানুর বাসায় বেড়াতে যাবে।
    নানুর বাসাটা একটা গ্রামের মধ্যেই। আসে পাশে চিরসবুজের সমাহার। জায়গাটায় খুব একটা ঘর বাড়ি নেই। সব দূরে দূরে। তবে খুবই সুন্দর জায়গা।

    সামিহা আগে থেকেই টিপটপ হয়ে বসে আছে। কখন যে রওয়ানা দিবে তা ভাবছে।
    সামিহা ক্লাস টুতে পড়ে। সব কথা সুন্দর করেই বলতে পারে, তার কথা বলা দেখলে মন চায় অনেক আদর করতে। একটা কঠোর ও রাগি মানুষও তার সামনে হার মানবে।

    আজ সামিহা বেগুনি রঙের একটা ফ্রক পড়েছে। আর বেগুনি রঙের সাইড ব্যাগ নিয়েছে। সাইড ব্যাগে তার ছোট্ট লিপজেল, কয়েকটা চকোলেট, আর দুটো ছোট কাগজের ফুল যেগুলো সে নানুর জন্য আর অথৈ আপুর জন্য বানিয়েছে।

    শ্রাবণের মা জানেনা যে সন্ধ্যাও যাবে ওদের সাথে। যদি জানতো, ওদের যেতেই দিত না।
    শ্রাবণও আগে থেকে সামিহাকে বুঝিয়ে দিয়েছে যাতে তাদের মাকে না বলে। সামিহা অতি ভদ্র মেয়ে, তাকে কিছু বলতে বা করতে মানা করা হলে সে আর করবেনা। তাই সে বলেনি।

    ওরা রওয়ানা দিল নানু বাড়ির উদ্দেশ্যে। আবসার আংকেল তাদেরকে বাসে একা যেতে দিতে চাচ্ছিলেন না, তাই নিজের গাড়িটা নিয়ে যেতে বললেন। অবশ্য গাড়ির চেয়ে নিজের ছেলে মেয়ের গুরুত্ব বেশি তাঁর কাছে। আবসার আংকেলও জানেন না যে সন্ধ্যা যাবে সাথে। তবে একদিকে ভালো হলো যে সাথে সন্ধ্যাও যেতে পারবে, কারণ ওরা যদি বাসে যেত তাহলে আবসার আংকেল হয়তো মাত্র দুটো বাসের টিকেট কাটতো।

    এবার শ্রাবণ গাড়ি চালাবে। চেয়েছিল সন্ধ্যাকে পাশের সিটে রাখতে, কিন্তু সামিহা আবদার করেছে সামনে বসবে, সামনে বসলে সব কিছু ভালো মতো দেখা যায়। কেউ সামিহাকে মানা করতে পারলো না।
    বাড়ি যাওয়ার মাঝপথে একটা সুন্দর নদী আছে। অর্থাৎ ৩০ মিনিট গাড়ি চালানোর পর নদীটা পথে পড়বে সেখানে কিছুক্ষণ সময় কাটালো তারা। এই জায়গাটা শ্রাবণের খুব প্রিয় একটি জায়গা। ছোটবেলায় নানা বাড়িতে আসলে নানা জানো ওকে এখানে নিয়ে আসতো। যদিও তখন সামিহা ছিল না। সামিহা হওয়ার পর আসতে আরো ভালো লাগে শ্রাবণের।

    তারা সবাই নদীর কিনারে ঘাসের উপর বসে আছে। তারা যেই পাশটায় আছে, সেখানে নদীর কিনারাটা এত উঁচু না। মনে হয় একটু হাত বাড়ালেই পানি ছুঁতে পারবে।

    শ্রাবণ তাকিয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যা সামিহাকে বাদাম ছিলে দিচ্ছে।

    শ্রাবণের মনে পড়ে গেলো সেই দিনটার কথা যেদিন ওর সাথে দেখা হয়েছিল।

    শ্রাবণ তার ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিল ১ বছর আগে। এমনিতে শ্রাবণকে অনেক মেয়েই পছন্দ করে কিন্তু সে কেন জানি মন থেকে কাওকে পছন্দ করতে পারেনা, বা কারও জন্য তেমন অনুভুতিও জন্মায়নি ওর মনে। এক কথায় বলা যায়, সে নিজেও জানেনা তার কেমন মেয়ে পছন্দ।

    সেই দিনটি ছিল শ্রাবণের ফ্রেন্ড তাফসিরের গায়ে হলুদ। তাফসির আর নিশার গায়ে গলুদ একসাথেই হয়েছিল। তাই দুই পরিবার থেকে মেহমান এক দিনেই এসেছে।
    শ্রাবণ মিশুক অনেক কিন্তু খুব বেশি মানুষ পছন্দ করে না সে। এমনিতেও সে একটু ক্লান্ত ছিলস সেদিন। অফিসে কাজ ছিল অনেক। অফিস থেকে সরাসরি ভেন্যু তে চলে গিয়েছিল। ভাগ্য ভালো তাফসির ওর জন্য নতুন পাঞ্জাবী কিনে রেখেছিল। সেটাই পড়ে নিয়েছে।
    মেয়েরা পড়েছে হলুদ আর সাদা শাড়ি, আর ছেলেরা হলুদ পাঞ্জাবী।

    হলুদ দিয়ে এসে ক্লান্ত বোধ করে শ্রাবণ একটু দূরে এলো। সেখানে বড় একটা লেক ছিল। আসে পাশে হালকা গাছপালা। জায়গাটা আসলে মানুষের মনোরঞ্জনের জন্যই বানানো হয়েছিল্প, তবে এখন সবাই অনুষ্টানে বসে আছে। তাই জায়গাটায় একটু শান্তি ছিল।
    লেকের কিনারায় একটা দোলনা ছিল। আসল প্রকৃতি প্রেমিকরা বুঝবে এখানে বসার মজা। বিয়ের আগে একদিন এসে জায়গাটা দেখে গিয়েছিল সে আর তাফসির। আজ, এত ক্লান্ত হয়ে তার এই নিঃশব্দ পরিবেশে বসতে ইচ্ছে হলো।

    কিছুক্ষণ পর একটা মেয়ের খিলখিল করে হাসি শুনলো। এতক্ষণ খেয়াল করেনি শ্রাবণ কারণ সে অন্যদিকে তাকিয়ে ধিরে ধিরে হাটছিল।

    একটু অবাক হলো সে। শুধু একটা ব্যাপারে অবাক নয়, বহু ব্যাপারেই। কিন্তু আপাতত দুইটা জিনিস তার মাথায় ঘুরছে। প্রথমত, সে জানে যে সব মানুষ অনুষ্ঠানে বসে আছে, তাহলে এখানে কে বা কখন আসলো? আর দিতীয়ত, শ্রাবণের কেন যেন মনে হলো এই হাসির শব্দটা শুনে তার ক্লান্তি অনেকটা কমে গেছে। আরেকটু শুনতে মন চাইল। যেই হোক না কেন তার কন্ঠস্বরটা মন হালকা করে দেওয়ার মত। মধুর মনে হলো শ্রাবণের কানে।
    সে নিঃশব্দে সামনে আগালো। আরেকটু সামনে যেয়ে শুনতে পেলো,
    ‘আজ থেকে তোমার নাম হবে “পিপো” ‘
    আবারও শ্রাবণের খুব ভালো লাগলো শুনে। চোখ দুটো দেখতে চাইলো কে সেই মেয়েটি। অবশ্য বুড়ো দাদু হলেও সমস্যা নেই, গল্প করতে পারবে। কিন্তু তাকিয়ে শুধু পেছনের দিকটা দেখল মেয়েটির। মেয়েটি একটু মোটা। এত মোটাও না আবার। ভাব দেখে মনে হলো তার কোলে কোনো ছোট প্রানী বসে আছে, আর সেই মেয়েটি আদর করছে। শ্রাবণ এতক্ষণে খেয়াল করলো যে মেয়েটি সেই দোলনায় বসে ছিল৷ দোলনায় দুই জন বসা যায়। মেয়েটি মাঝে বসেছে।
    সে আবার বলছে,
    ‘অ্যাঁই পিপো? ভাগ্যিস আমি আগেই চলে এসেছি। নাহলে তোর মত এত সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে দেখতেই পেতাম না। তুই মজা পাচ্ছিস তো বাদাম খেতে?’

    সেই ছোট্ট প্রানীটি মৃদু শব্দ করে উঠল। শুনে মনে হলো কুকুর ছানা। তার মানে এই মেয়েটি একটি কুকুর ছানা নিয়ে খেলছে।

    শ্রাবণ দোলনার একটু পেছনে একটা গাছের পাশে দাঁড়িয়েছে। চুপচাপ মনোযোগ দিয়ে দেখছিল সে মেয়েটার কাণ্ড। মেয়েটার চেহারা দেখতে না পেলেও গলার স্বরটাই মন হালকা করে দিচ্ছিল। শ্রাবণ বুঝলো না ওর ভয়েস এ এমন কি আছে যা শ্রাবণের এত ভালো লাগছিল।

    মেয়েটি শ্রাবণকে অবাক করে দিয়ে দোলনাটায় একটু সরে বসলো মনে হলো কাউকে বসার জায়গা করে দিয়েছে।
    আরও অবাক করে দিয়ে শ্রাবণের উদ্দেশ্যে বলল,
    -বসতে মন চাইলে বসতে পারেন। আমার আপত্তি নেই।

Skip to toolbar