Profile Photo

Mahabubul BulbulOffline

  • Mahabubul-Haque-Bulbul
  • Profile picture of Mahabubul Bulbul

    Mahabubul Bulbul

    • 4 years, 9 months ago

    #শুক্রবারের_গল্প

    #একদিন_আমিও_ঘাস_হবো

    #মাহবুবুল_হক_বুলবুল

    একদিন আমিও ফুল হবো
    বাতাসে জড়াবো সুবাস ছড়াবো ভ্রমরের চুলে
    বেলায় বেলায় রঙিন আভায় কাটবে সাঁতার
    নেশায় নেশায় গন্ধে আকুল ব্যাকুল পারাবার
    আমি ফানুস হবো, আমি তোমার সাথে রবো
    একদিন, আমিও ঘাস হবো।

    একদিন আমিও তারা হবো
    জোছনা রাতে জোনাকির সাথে লুকোচুরি খেলা
    সাঁঝের মায়ায় জোছনা ছায়ায় ঢিপির ফাঁকে
    হুতুমপেঁচা অগ্নিচোখে আমায় ডাকে
    আমি সুজলা-সুফলা হবো,আমি উর্বর মাটি হবো
    একদিন, আমিও ঘাস হবো।

    একদিন আমিও সমুদ্র হবো
    কোমল হাওয়ায় ঢেউয়ের দোলায় ধোয়াবো তোমার পা
    পেতে দেবো বুক যতো করো সুখ ইচ্ছে নিরবধি
    ভাসাবো জাহাজ ডোবাবো জাহাজ সলিল সমাধি
    আমি পাহাড়ের ঝর্ণা হবো, আমি তোমার কান্না হবো
    একদিন, আমিও ঘাস হবো।

    একদিন আমিও সূর্য হবো
    রুদ্রতাপে ক্ষুদ্র শাপে জ্বালিয়ে ছারখার
    নষ্ট প্রেমের কাব্য তোমার শুকাবো সাহারায়
    তোমার ব্যাথার জল শুকাবো থাকবো পাহারায়
    আমি তোমার সকাল হবো, তোমার ভালোবাসা হবো
    একদিন, আমিও ঘাস হবো।

    (সংক্ষেপিত)
    তারিখঃ৩১ ডিসেম্বর, ২০২১ ইং
    চিটাগাং

    1 Share
    6
    4 Comments
Skip to toolbar