Profile Photo

Adham-Ul-HasanOffline

  • adhamulhasan
  • Profile picture of Adham-Ul-Hasan

    Adham-Ul-Hasan

    4 years, 4 months ago

    কাউকে ভালোবাসার মতো এতো সুন্দর অনুভূতি মনে হয় না আর কিছুতে আছে। যদি কাউকে মন দিয়ে কেউ ভালোবাসে তাহলে সেই অনুভূতি হয় ঠিক শীতের সকালে শিশির ভেজা পাতা দেখার মতো। এতো স্নিগ্ধ সেই অনুভূতি! আসলে আমরা প্রতিদিন আমাদের ভালোবাসার মানুষের প্রেমে পড়ি। আমরা তাদের কথার প্রেমে পড়ি, আমরা তাদের চোখের প্রেমে পড়ি আবার কেউ কেউ আমরা আমাদের ভালোবাসার মানুষের চুলের প্রেমে পড়ি। একটা মানুষের প্রেমে পড়ার কোনো বাধা নেই, কোনো বাহ্যিক শক্তি প্রেমে পড়া থেকে কাউকে আটকাতে পারবে না। প্রেমে পড়ার জন্য প্রয়োজন শুধু মনের মতো ভালোবাসার মানুষ, যার প্রেমে আমরা প্রতিনিয়তই পড়বো।

    3
    2 Comments
Skip to toolbar