Profile Photo

Rana ZamanOffline

  • RanaZaman
  • Profile picture of Rana Zaman

    Rana Zaman

    5 years, 1 month ago

    আমজনতার কণ্ঠে ফাঁস
    রানা জামান

    কত যে দেখিলাম কড়া থেকে ক্রান্তি
    কাটতে গিয়েও থাকিয়া যাচ্ছে ভ্রান্তি
    সেরে চাপছে সোয়া সের
    ঢাক পিটিয়ে শক্তের নামে ফসকা গিরো
    গুণতে গিয়ে দেখি বামে সকল জিরো
    সকল কি কপালের ফের

    সিস্টেম তুলছে ঢেকুর আত্মতৃপ্তির ঘোলে
    পার্টির ছত্রছায়ায় সোনার চাঁদরা দোলে
    চাঁদা তোলায় বলিয়ান
    শিক্ষাকাল শেষ না হতে-ই কোটিপতি
    বাড়াবাড়ির কাজেকর্মে নেই রে যতি
    প্রতিবাদীর বলিদান

    চলে যাচ্ছে সম্পদ স্বদেশ থেকে বাইরে
    পাটে থাকায় ওদের ঠেকাবার কেউ নাই রে
    কব্জায় মূল্যবৃদ্ধির রাশ
    ব্যাংকের টাকা মারছে বছরের পর বছর
    কৃষি ঋণে হাজত ওদের চাঁদনি পসর
    আমজনতার কণ্ঠে ফাঁস।

    5
    3 Comments
Skip to toolbar