-
কেন
মোঃতওহিদুল ইসলামমন মননে বিষের জ্বালা সর্বঅঙ্গে ঘা
তপ্ত তাপে জ্বলে পোড়ে ছাই হলো গা।
চোখের কোণে দিবা নিশী অশ্রু বারি ঝরে
মন যে কেমন করে আমার মনে যে কেমন করে।
যার কারনে দৈন্য-দশা তারই মনে চায়
পাইনা খোঁজে আলোর দিশা কি যে করি হায়!
মানেনা মন কোন কারণ শুধু খোঁজে তারে
প্রেমের ছোঁয়ায় হৃদয় নিয়ে যে গেছে গো সরে।
সুখের দিনে বন্ধু সেজে আমার কাছে এসে
জানিনা কি ভুলের তরে চলে গেলো শেষে।
আমার যেমন মন পোড়ে গো শুধু তারই তরে
একটু মায়ায় নিশী রাতে তার কি এমন করে?
সাথী রূপে নাইবা পেলাম রঙমহলে তারে
তবু তারে মনে খাঁচায় পোষি যতন করে।
কষ্ট ব্যথা আর যন্ত্রনায় যতই কাঁদুক মন
চাইনা আমি তবু তারে করতে জ্বালাতন।
ঐ পাষাণীর সুখের খবর শোনলে হাসি পায়
আমার ভাঙ্গা ছোট্ট তরী কেন ডুবে যায়?
(১৯/০৩/২১ইং)1 Comment
Friends
Rakib Moyen
@rakib-hossain-moyen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rehana Akter
@rehana-akter
তুঘলকি কবি
@anwar


“সাথী রূপে নাইবা পেলাম রঙমহলে তারে
তবু তারে মনে খাঁচায় পোষি যতন করে।” তারে মনের খাচায় আটকে রেখো ভালবাসার বাধনে।