Profile Photo

Nirvul BartaOffline

  • Nirvul-Barta
  • Profile picture of Nirvul Barta

    Nirvul Barta is with Mohammad Masud Alam and 41 others

    4 years, 4 months ago
    Profile picture
    4 years, 4 months ago

    কবিতা-
    ‘শোকে কাতর’
    মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী

    ভাবছি কবিতা লিখবো
    লিখবো ছড়ায় ছন্দ,
    অভাব শুধু দিচ্ছে হানা
    তাইতো কপাল মন্দ।

    অবোধ হয়ে বোগ্ধা আমি
    ভাবনার অনেক ভীর,
    ব্যাংকে আছে ঋণ খেলাপি
    ছুড়ছে সুদের তীর।

    সঙ্গী যারা ভঙ্গি মারে
    ঋণ করবে দুর,
    অংকে ওজন দেখলে ভারী
    পাল্টে ফালায় সুর।

    হতাশ তবু হইনা আমি
    নিরব হয়ে যাই,
    অভাবীদের অভাব থাকে
    মনটারে বুঝাই।

    চিন্তা যখন জমে ওঠে
    কল্পনা হয় বড়ো,
    অভাব আমায় ধরছে ঘিরে
    যল্পনা কয় ছাড়ো।

    তাকে কি! অভাব ঘোঁচে
    রাত পোহালে যম,
    মান বাচাঁতে কর্ম করি
    মায়না খুবই কম।

    আমার জন্য ভাবেনা কেউ
    আমি ভাবি আশায়,
    দেওনে ওয়ালা দিচ্ছে নাতো
    অনাহারী সব বাসায়।

    চলছে জীবন মানবেতর
    বলছে পাড়ার লোকে,
    দু-মুঠো ভাত দেয়না তারা
    কাতর শুধু শোকে ।।

    6
    4 Comments
Skip to toolbar