Profile Photo

Kamruzzaman SagorOffline

  • sagoiraaofficial
  • Profile picture of Kamruzzaman Sagor

    Kamruzzaman Sagor

    4 years, 4 months ago

    জীবন্ত লাশ – করুন একটি স্বপ্ন

    সময়টা ছিল শীতকালের কোনো এক রাতে । হঠাৎ কোনো এক অসঙ্গত কারনে আমার ঘুম ভেঙ্গে যায় । ঘুম থেকে উঠে দেখি কোনো নির্জন জঙ্গলে আমি পড়ে আছি । চারদিকে ঘন কুয়াশার আভার । তারপর ঘড়ির আলোতে কোনো রকমে সময়টা দেখতে পেলাম । রাত বাজে তখন ২.৪৫ । রাত ২.৪৫ এ এই নির্জন জায়গায় আমি একা এটা ভাবতেই কেমন যেন ভয় করছে । সাহস করে দাঁড়িয়ে গেলাম । ঘন কুয়াশার কারনে চারপাশের কিছুই দেখা যাচ্ছে নাহ । সবকিছুই ঝাপসা দেখাচ্ছে । চারদিকে নেই কোনো জীব-জন্তুর আবাস । পকেটে হাত দিয়ে দেখলাম পকেট একদম খালি । তৎক্ষনাৎ ভেবে পাচ্ছিলাম না কি করে কি করব । জীবনের এই প্রথমবার আমার এতো ভয় করছে । একদিকে এই ঘন কুয়াশা অন্য দিকে ভয় দুটো জিনিস নিজেকে একদম শেষ করে দিচ্ছিল। মনে মনে বার বার আল্লাহর নাম স্বরন করছিলাম । হঠাৎ পিছন থেকে অদ্ভুত একটা শব্দ শুনতে পেলাম । এই রকম শব্দ আর কোনো দিন শুনি নি । হঠাৎ মন থেকে সকল ভয় চলে গেল এবং কৌতুহল বসত এগিয়ে গেলাম । তারপর এক অবিশ্বাস্য ঘটনার চক্ষু দর্শন করলাম । দেখতে পেলাম বিরাট এক তুলো গাছের নিচে সাদা কাপড় পড়ে কেউ শুয়ে আছে । কাছে গিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না । গিয়ে দেখলাম একজন মৃত ব্যাক্তি মাটিতে পড়ে আছে । সবচেয়ে বড় কথা হলো লোকটি দেখতে ঠিক আমার মতো । শুধু চেহারা নয় সবকিছু দেখতে আমার মতো । আর এসব দেখে আমি ভয়ে চিৎকার করতে থাকি । কিন্ত অদ্ভুত বিষয়টা হলো আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল নাহ । হঠাৎ যেন বাকরুদ্ধ হয়ে গেলাম । সমস্ত ঘটনাই অদ্ভুত এবং ইচ্ছের বিরুদ্ধে হচ্ছিল । তারপর ভয়ে দৌড় দেই একটু সামনে যেতেই দেখি সেই আগের সাদা কাপড় পড়া মৃত ব্যাক্তিটি । এই ব্যাক্তিটিও দেখতে ঠিক আমার মতো । সবকিছু কেমন যেন ভূতের সিনেমার প্রেক্ষাপটের সাথে মিলে যাচ্ছে । তারপর ভিন্ন দিক দিয়ে পালানোর ব্যর্থ চেষ্টা করি । সামনে যেতেই দেখি সেই আগের লাশ । এভাবে যেই দিকে দৌড় দেই সেই দিকেই আমার মতো দেখতে হুবহু একটি লাশ । চারদিকে লাশের মিলনমেলা । আর সবগুলো লাশ দেখতে হুবহু আমার মতো । সবকিছু স্বপ্নের মতো দ্রুত বেহে ঘটতে লাগলো । আর এখন আমি মাঝখানে দাঁড়িয়ে আছি আর আমার চারদিকে রয়েছে লাশ । মনে মনে ভাবলাম কি এক অদ্ভুত জায়গায় এসে পড়লাম যেখানে শুধু লাশ আর লাশ । সবচেয়ে অদ্ভুত বিষয় ওরা দেখতে আমার মতো । যেনো কল্পনার রাজ্যে এসে পড়লাম । তারপর চোখের পলক ফেলতেই দেখি অন্ধকার থেকে সাদা কাপড় পরিহিত কেউ আমার দিক ধেয়ে আসছে । হাতে চিরকুট এর মতো কিছু একটা দেখা যাচ্ছে । এই দৃশ্য দেখে আমি ভয়ে চিৎকার করতে লাগলাম । কিন্তু দুভাগ্যক্রমে মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না । জায়গা থেকে নড়ার চেষ্টা করলাম সেটাও আমার শক্তি নাগালে চলে গেছে । ভয় মাত্রা আরো তীব্র হতে লাগলো । খানিকটা সামনে এসে জীবন্ত লাশটি হাত থেকে একটা চিরকুট আমাকে দেওয়া ইঙ্গিত করল । একটু সাহস করে চিরকুটটি হাতে নেই । চিরকুটে বড় করে লেখা ছিল “আমরা এখন তোমাকে মেরে ফেলব” । ঠিক তক্ষণাৎ আমার ঘুম ভেঙ্গে গেল । উঠে দেখি সবাই চারদিকে বসে আছে । সবাই জিজ্ঞেস করল ঘুমের মধ্যে আমি কেন এই ধরনের অদ্ভুত আচরণ করছি । তারপর আমাকে মনোবিদ এর কাছে নিয়ে যাওয়া হলো । আমি সমস্ত ঘটনা খুলে বললাম । মনোবিদ বলল, আমার অতিরিক্ত ভূতের সিনেমা দেখার ফলে এই অদ্ভুত স্বপ্ন আমি দেখছি । তার পর থেকে আর কোনো দিন ভূতের সিনেমার আশেপাশে যাইনি ।

    5
    3 Comments

Kamruzzaman Sagor

Student

পুরো নাম এ, বি, এম কামরুজ্জামান সাগর । একবিংশ শতাব্দির প্রথমার্ধের (২৩ জানুয়ারি) কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাইড়া গ্রামে তার জন্ম । অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে বর্তমানে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সোনার বাংলা কলেজে অধ্যায়নরত আছেন ।

FACEBOOK: SAGOR

Biography: SAGOR

Skip to toolbar