-
“সাদাকালো দেয়াল”
আলোছায়ার খেলাঘরে
সাদাকালো দেয়াল জুড়ে
জীবন বহুরূপী,
এই দেয়াল ই স্বপ্ন খেলে,গুমরো মুখে ছবি আঁকে,একলা কোণে ফুপিয়ে কাঁদে,রাত পোহালে স্বপ্ন ভুলে,
পূব আকাশের মুঠোয় জ্বলে রবী।
আলোছায়ার খেলাঘরে
সাদাকালো দেয়াল জুড়ে
এ নগরের মাখামাখি,
নিয়নবাতি শহরজুড়ে,বোকা মানুষ সন্ধি করে,আকুল হয়ে প্রহর গুনে,
আশায় ডাকাডাকি।
আলোছায়ার খেলাঘরে
সাদাকালো দেয়াল জুড়ে
বৃষ্টি তবুও হয়,
মানুষ হাসে,মানুষ বাঁচে,তবুও ফাগুন চেয়ে রয়।
আলোছায়ার খেলাঘরে
সাদাকালো দেয়াল জুড়ে,
স্বপ্ন বাঁচুক মনে,
বেঁচে থাকার মায়াজালে,জড়িয়ে থাকা জীবন কথা
মায়াবী দেয়াল জুড়ে।3 Comments
Friends
Mijanur rahoman ridoy
@mr-ridoy
Lamia Haque puspita
@pus-pi-ta
মাহবুবা করিম
@mahabuba-karim
Shayed-Khan
@shayed-khan
Sumaiya Rimu
@sumaiyareegmail-com
Mafruha-Tabassum
@mafruha-tabassum
সুশান্ত সরকার
@sushanto
Bashir Ahmed
@bashirahmed
Mifrat-Fabiha
@mifrat-fabiha



জীবন একটা স্বচ্ছ দেয়াল; কত ছবি ভাসে, কত স্মৃতি মুছে যায়। অভিনন্দন সুন্দর কবিতার জন্য।