Profile Photo

Showmen BaruaOffline

  • Showmen-Barua
  • Profile picture of Showmen Barua

    Showmen Barua

    5 years, 4 months ago

    তোমাতে আমিত্ব
    সৌমেন বড়ুয়া
    ———————-
    তোমার আগমন যেমন,
    শরতে পাতা ঝরার মনোরম দৃশ্যপট।
    তেমনি তোমার প্রস্থান,
    শুকনো পাতা মোড়ানোর মত বেদনাদায়ক।

    তোমার চাহনিতে মেলে,
    প্রবাহমান নদীর প্রশান্তময়ী হাওয়া।
    সেই তোমার অশ্রুসিক্ত চোখ যেন,
    ভাঙ্গনরত কূলে রাগচটা স্রোতের সহস্র আঁচড়।

    আমার কল্পনায়,
    তোমায় আকার দেয়ার শত চেষ্টা।
    তবু কেন জানি পারি না,
    মনের শুভ্র ক্যানভাসে তোমায় আঁকতে।

    শীতের ভোর-রাতে,
    আবছা কুয়াশায় এসে অনুভূতি ছড়াও।
    আবার সেই তুমিই,
    রোদের মৃদু পরশে শিশিরের সাথে হারিয়ে যাও।

    অজানা-অচেনা তুমি,
    কখন যেন কড়া নাড়লে মনের দুয়ারে।
    “বেলাবোস”-এর প্রিয় অঞ্জন আমি,
    অজান্তেই জায়গা দিয়েছি হৃদয়ের মন্দিরে।

    নিস্তব্ধ আধারে জাগা প্রতিটি রাতে,
    তোমাকে জড়াই প্রিয় সব গানের আবেশে।
    ধূসর ইট-পাথরের এই শহরে,
    তুমি থাকো আমার প্রতিটি শ্বাস-প্রশ্বাসে।

    হয়তো জীবনদশায় বন্ধুর পথের,
    কোন এক অপরাহ্ণে আবার হবে দেখা।
    দূর থেকে শুধু দেখেই যাব,
    আজীবনই হয়ে থাকবে আমার রবি ঠাকুরের “অপরিচিতা”।।

    8
    6 Comments
Skip to toolbar