-
#মায়ানগরের_প্রেম
#পার্ট২২
#আফরিন_ইনায়াত_কায়া
.
.
সামনে থাকা লোকটাকে দেখে উঠে দাড়ায় ইনা।মুহুর্তের মধ্যে যেন তার সব কিছু থেমে গেছে।তার মানে কি তার অতীত ফিরে এসেছে?পাচ বছর আগের সেই স্মৃতি কি আবার তাকে ছিন্নবিচ্ছিন্ন করে দিবে?মিটেও কি মিটবে না তার কলঙ্কের দাগ?এক ফোটা পানি গড়িয়ে পরল ইনার চোখ দিয়ে।
-ইনা তুই? তুই এখানে?
ইনা কিছু বলতে যাবে এমন সময় দেখল আরদ্ধ কেবিনের দিকে আসছে।চট জলদি নিজের চোখের পানি আড়াল করে নিল সে।
-ইনা উনি মি.ইয়াজেদ।তোমার ম্যানেজার।আর মি.ইয়াজেদ শি ইজ মাই ওয়াইফ এন্ড আপনাদের বস ইনায়াত আফরিন।ইনা আমি ভুলে আমার ফোনটা ফেলে গেছলাম।ইউ গাইস কন্টিনিউ প্লিজ।
বলে আরদ্ধ চলে গেল।ইনা চুপচাপ নিজের চেয়ারে বসল।সে যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেস্টা করছে।ল
-ইয়েস মি.ইয়াজেদ।বলুন কীভাবে সাহায্য করতে পারি আপনাকে?
-ইনা আই এম সরি ম্যাডাম আমি পরে আসছি।
ইয়াজেদ আর কিছু বলেন নি।বের হয়ে সোজা নিজের কেবিনে চলে যান।ইনাও চুপচাপ নিজের কাজ শুরু করে। কোন কাজেই মন বসছে না তার।ফোনের টোনে মোবাইলের দিকে তাকাল সে।আরদ্ধের ম্যাসেজ।
.
.
-লাঞ্চ টাইম ডিয়ার।খেয়ে নেও।লাভ ইউ হানি।
ইনা মুচকি হেসে রিপ্লাই দিল
-লাভ ইউ টু ডিয়ার স্বামী।
.
.
দুপুরে আর খাওয়া হয় নি ইনার।পুরোটা সময় চিন্তাতেই কেটে গেছে তার।বিকেলের দিকে আরদ্ধ আবার ম্যাসেজ দেয়। অফিস শেষে নিতে আসবে সে।
অফিস শেষে নিচে দাড়িয়ে আছে ইনা।শাড়ির আচল দিয়ে মুখটা ঢেকে দাড়িয়ে আছে।পাছে কেউ দেখে না ফেলে সেই ভয়ে। আরদ্ধটাও যে কোথায় এত দেরী কেন করছে সে?মনে মনে কথাগুলো ভাবছে সে।
হঠাত চোখ গেল পাশের চায়ের দোকানে।মধ্যবয়সী দুই জন লোক বসে আডডা দিচ্ছে।এক হাতে চা আর আরেক হাতে সিগারেট।গল্পের ফাকে ফাকে রাস্তা দিয়ে যাওয়া অল্প বয়সী আর মাঝ বয়সী মেয়েদের নোংরা চোখে দেখছে।সেই পুরানো চোখ, সেই বিশ্রী হাসি,সেই জঘন্য স্বভাব।মুহুর্তের মধ্যে শিউরে উঠল ইনা।পাচ বছর আগের সেই ঘটনাটা সিনেমার মত ভাসছে তার চোখের সামনে।হাত পা থরথর করে কাপতে শুরু করেছে তার।লোকগুলোর চোখ ইনার উপর পড়বে তার আগেই আরদ্ধ গাড়ি নিয়ে হাজির।গাড়ির কাচ নামিয়ে বলল
-হেই বিউটিফুল।ওয়ানা হ্যাভ আ লিফট?ঠোটে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল আরদ্ধ।
ইনার খেয়াল নেই সেদিকে। কোন রকমে গাড়িতে উঠে বসল সে।দরজাটাও ঠিকভাবে লাগায় নি সে। থরথর করে কাপছে সে।আরদ্ধ থ মেরে ইনার কান্ড দেখছে।
-ইনা আর ইউ ওকে?
-হ্যা???? হ্যা!!!আমি ঠিক আছি।
-দরজাটা তো ঠিক ভাবে লাগাও।
-আরদ্ধ প্লিজ বাসায় চল।
আরদ্ধ আর কোন কথা বলে নি ইনাকে। চুপচাপ ড্রাইভ করে বাসায় যায় সে।ঘরে ঢুকেই ইনা ওয়াশরুমে চলে যায়। পাক্কা দেড় ঘন্টা পর বেরিয়েছে সে।চোখদুটো ফুলে টমেটোর মত লাল হয়ে আছে।আরদ্ধ পাশের রুম থেকে ফ্রেশ হয়ে নিচে চলে গিয়েছে।প্লেটে ভাত নিয়ে এসে দেখে ইনা সবেমাত্র মাগরিবের নামাজ শেষ করে উঠেছে।চোখদুটো এখনো ফুলে আছে তার।
.
.
-কি চাইলে আল্লাহর কাছে?
ইনাকে বেশ শান্ত লাগছে এখন।হাসি মুখে ইনা জবাব দিল
-তোমার সুস্থতা আর মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথ।
-ব্যাস?আর কিছু না?
-উহু। আমার জন্য তুমি দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ।
-কিন্তু আমার মুল্যবান জিনিসটা যে অযত্নে আছে সেটার কি হবে?
-মানে?
-মানে আপনি যে দুপুর থেকে না খেয়ে আছেন 🙄🙄
ইনা কোন কথা বলে নি। চুপচাপ মাথা নিচু করে আছে।ইনা প্লিজ আমার প্রচুর খিদা পেয়েছে। এগুলা ব্লাশিং সিন পরে করি?আরদ্ধের কথায় চমকে উঠে ইনা।
-তার মানে তুমিও খাও নি?
মাথা নাড়ায় আরদ্ধ।ইনা চটজলদি হাত ধুয়ে ভাত মেখে আরদ্ধের মুখের সামনে ধরে।
-আর কখনো এমনটা করবা না।
ইনার হাত চেপে ধরে আরদ্ধ।
-কথাটা কিন্তু আমার বলার দরকার।
-সরি।
আরদ্ধ আর ইনা খাওয়া শেষে ব্যালকনিতে গিয়ে বসল।দুজনের হাতে ধোয়া উঠা কফির মগ।
-তা এমডি সাহেবা কেমন গেল আপনার প্রথম দিন?
মুহুর্তের মধ্যে ইনার মাথায় রাজ্যের চিন্তা ভীড় করল।
-জানো ইনা আমার অফিসের ফার্স্ট ডে তে…..
আরদ্ধ নিজের মত করে কথা বলছে। ইনার সেদিকে মন নেই।সে ভাবছে কিভাবে সব কিছু সামলাবে?পারবে কি সে তার অতীতের ছায়া বর্তমান থেকে মুছতে?পারবে সব কিছুকে ভুলে যেতে?সে জানেনা কি অপেক্ষা করছে তার জন্যে নতুন ভোরে…..
চলবে3 Comments
Friends
Tariqul Sazzib
@tariqulsazzib
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
অরন্য হিল্লোল
@oronnyohillol
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Dr. Shaheen Mahmud
@shaheen
Suhas Barnabash Gomes
@barnabash
তানভীর তীব্র
@tanvir3
Drako Shajib
@drako
Emotionless Rima
@emotionless-rima


অভিনন্দন !