Profile Photo

Md. Ariful IslamOffline

  • mdarifulislam
  • Profile picture of Md. Ariful Islam

    Md. Ariful Islam

    4 years, 3 months ago

    গত ১৬ তারিখ সন্ধ্যায় বনশ্রী এলাকায় একজনে সাথে দেখা করার জন্য গেলাম।
    গাড়ি থেকে নেমে থাকে ফোন কারার জন্য মোবাইল বের করে ফোন দিলাম। ফোন দিয়ে রাস্তা পার হলাম। রাস্তা পার হওয়ার পর মনে হলে পকেটে ৩ হাজার + টাকা আছে। সাথে সাথে হাত দিয়ে দেখি টাকা নাই।
    চিন্তায় পড়লাম, জানামতে রুমে টাকা রাখিনি। পকেটে নাই। অনুমান নির্ভর যেখানে ফোন বের করেছিলাম সেখানে আবার গেলাম। মোবাইলের আলো দিয়ে খুজতেছি দেখে একজন রিক্সা ওয়ালা আমায় জিজ্ঞেস করল কি খুঁজেন? আমি বললাম মোবাইল বের করার সময় পকেট থেকে টাকা পরে গেছে। তিনি বললেন এই টাকা আর পাবেন না। কে না কে নিয়ে গেছে। মনে মনে আল্লাহ আল্লাহ করছি। টাকা গুলো না পেলে, কেমন ক্ষতি হবে তা আমার চেয়ে বেশি কেউ আমার অবস্থাটা বুঝতে পারবে না। অল্প সময়ে কয়েকজনের সাথে টাকা খুজছি এ নিয়ে কথা হল। আরেকটা রিক্সা নিয়ে আমার চেয়ে কম বয়সী ছেলে এগিয়ে এসে জিজ্ঞেস করল কি খুঁজেন? আমি বললাম আমার টাকা হারিয়ে গেছে। সে রিক্সার সিটে বসেই আমার টাকা গুলো দেখিয়ে দিল। আমি টাকাগুলো পেয়ে কতটুকু খুশি হয়ছি বলতে পারব না। আবেগে তাকে কি বলব বুঝতে পারছি না। তার মাথা শরীর হাত বুলিয়ে দিয়ে চলে গেলাম। তাকে কিছু খাওয়ানো বা তাকে কয়েকটা টাকা দিয়ে সান্ত্বনা দেয়ার মত অবস্থা আমার নেই। আমি দ্রুত এখান থেকে চলে গেলাম। কিছু ক্ষণ পড় মনে পড়ল তাকে কিছু টাকা বা কিছু খাওয়ানোর দরকার ছিল। কি করব তাকে আর আমি চিনতে পারব না। নিরবে ভাবতে আমার অবাক লাগে এই ছেলে আমার কত বড় উপকার করেছে। ছেলেটা ইচ্ছা করলে টাকাগুলো নিজে নিতে চেষ্টা করতে পারত। তা না করে আমার জন্য রহমত হয়ে আমার উপকার করে গেল। তার অভাব আছে বলেই রিক্সা চালায়। কিন্তু অভাব তাকে লোভী করে না। আমি তোমার কাছে কৃতজ্ঞ ভাই। ভাল থেক অপরিচিত ভাই। আল্লাহ তোমার জীবনে কল্যাণ বয়ে আনুক। আমি এমন বোকার মত মোবাইল টাকা একসাথে না রাখার চেষ্টা করব। তোমার মত এমন উপকারী কাউকে পেলে ১০ টাকার বাদাম হলেও খাওয়ানোর চেষ্টা করব।।
    বেচে থাকুক এমন মানবতা আজীবন।।।

    5
    2 Comments
Skip to toolbar