-
ক্ষতি
অরন্য হিল্লোল
পরম মিত্রই করে মহা সর্বনাশ
ভেস্তে যায় যাবতীয় অভিলাষ।
বিশ্বস্ত কলিগ মারে পেছন থেকে ছুরি
কথার মারপ্যাঁচে নেই তার জুড়ি।
আপন কর্মচারী করে আজীবন চুরি
বিক্রি করে ভেজাল মিশ্রিত পানি পুড়ি।
চালক বহন করে গাড়িতে বহিরাগত যাত্রী
পারে না দিতে তেলের হিসাব পার হয় রাত্রি।
শ্রমিক চুরি করে গার্মেন্টসের কাঁচামাল
তা দেখে মালিক পক্ষ হয় যে বেসামাল
একান্ত আপন জনে রাখলে কোন আমানত
রাখে না সে অঙ্গীকার, করে আমানতের খিয়ানত।
গ্যাসের মুল্য বৃদ্ধিতে আসবে দেশের মহা উন্নতি
জনগণ ক্ষেপে গেলে বরং হবে অর্থনীতির অবনতি।
বাড়াতে হবে যেভাবেই হউক তেলের মূল্য
তাই দেখে ব্যাবসায়ি সমাজ হয় মহা উৎফুল্ল।
সারাজীবন করেছি আপন ভাইয়ের উপকার
শেষ জীবনে সেই করে জীবনটা ছারখার।
ভালোবাসার মানুষটিও যেন হয়ে যায় চির অচেনা
পছন্দের পন্য না কিনে দিলে কোন কথাই শুনে না।
সব জায়গাতেই যদি অসৎ উপায়ে হয় সর্বোৎকৃষ্ট জীবন
ভাল থেকে কি লাভ যদি খেতে হয় মার প্রতিপদে আমরণ।4 Comments
Friends
Dreamgirl mukta
@mukta13
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl


চমৎকার