-
নন্দিনী
অরন্য হিল্লোল
যেদিন দেখেছিলাম তোমায় প্রথম
অবাক হয়ে তাকিয়েছিলাম।
যেদিন ধরেছিলাম তোমার হাত
অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম।
যেদিন বলেছিলাম প্রথম কথা
মনে হয়েছিল তুমিই শ্রেষ্ঠ প্রেমিকা,
যেদিন হেসেছিলাম তোমারই আনন্দে
ভেবেছিলাম তুমিই আমার কবিতার নায়িকা।
যেদিন ব্যাথিত হয়েছিলাম তোমারই কান্নায়
শুনেছিলাম তোমার অনেক কষ্ট,
যেদিন বিস্মিত হয়েছিলাম তোমারই রাগে
বুঝিনি তোমার সন্দেহ ছিল স্পষ্ট।
তবে কি তুমি সত্যি জানো
যা আমি সবথেকে বেশি জানি,
তবে কি তুমি সত্যি মানো
যা আমি সবথেকে বেশি মানি।
তুমিই আমার হারিয়ে যাওয়া
বাপ্পি লাহিড়ীর সুর
তুমিই আমার ক্রন্দনে সিক্ত
নিঠুর বেদনায় বিধুর।
তুমিই আমার হারিয়ে যাওয়া
লতাজির সাত ভাই চম্পা
তাই তো তোমার নরম হাত ধরে
চাই সর্বদা নিঃস্বার্থ অনুকম্পা।
তুমিই তো আমার হারিয়ে যাওয়া
হুমায়ূনের নন্দিত নরকের নন্দিনী
তাই তো তোমার শত প্রশ্ন বানে বিদ্ধ
হয়েও লিখে যাই তোমার রুপের কাহিনী।2 Comments
Friends
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi


নন্দিনীর নান্দনিকতায় মুগ্ধ কবি! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।