Profile Photo

SHEIKH ZILLUR RAHMANOffline

  • z.r.shapon@kabita2021
  • Profile picture of SHEIKH ZILLUR RAHMAN

    SHEIKH ZILLUR RAHMAN

    4 years, 3 months ago

    ***সহস্র স্মৃতির কথন***
    —–লিপিতেঃ জেড.আর.স্বপন।
    তারিখঃ ২০-০২-২০২২
    একদিন আমারও একটা শিশির ভেঁজা সকাল ছিলো
    ছিলো হাসনাহেনা’র মৌ-মৌ গন্ধে ভরা রাত্রি!
    কতকাল হলো দেখা পাই না সে রাতের!
    যে রাতে অস্পৃশ্য জোৎস্না রাতের তিমিরে
    ডুবে যেতে যেতে ডুবে গিয়েছিলো চৈতালী চাঁদ!
    হাজার তারার ভিরে আজ আর খোঁজা হয় না
    মিটমিট করে জ্বলা সন্ধ্যা তারা।
    সময়ের ডানায় ভর করে ভেসে গেছে স্বপ্ন রঙিন ক্ষণ,
    তাইতো আজ উজান ভাটির মনে
    লুকিয়ে রাখি সহস্র স্মৃতির কথন!
    তুমিও কখন যেন হারিয়ে গেলে কোন এক
    অজানা অপরাধীর বেশে-
    তাইতো আমার শহরটা আজ ছেঁয়ে গেছে
    মন খারাপের রেশে!!
    ——–!!!——

    9
    2 Comments

Friends

Skip to toolbar