Profile Photo

জে এস এম অনিকOffline

  • 00anik
  • ‎​আমার ছোট বোনের বিয়ে।

    আমার একমাত্র বোন, আমাদের কলিজার টুকরো। যাকে ঘিরে জড়িয়ে ছিল আমাদের সব আনন্দ, রাগ, অভিমান আর হইহুল্লোড়। আজ যেন সেই দীর্ঘ মধুর পথচলার একটা অধ্যায় সমাপ্ত হলো।

    ‎​একসময় যাকে চোখের আড়াল দেখলে আমরা দুই ভাই মাকে নানা প্রশ্নে অতিষ্ঠ করে তুলতাম, যে ছিল বাবার আদরের একমাত্র রাজকন্যা। আজ তার চোখের জলে যেন আমাদের সবার বুক ভেসে যাচ্ছে। সেই আদরের ছোট বোনের আজ বিয়ে, চিরচেনা ঘর ছেড়ে সে পাড়ি জমাচ্ছে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। ভাণ্ডারিয়ার নদমুল্লার মতো সুন্দর, সবুজ-শ্যামল এক মায়াবী পরিবেশে, আল্লাহর অশেষ রহমতে, কালেমা ও পারিবারিক সম্মতিতে তার বিবাহ বন্ধন সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ।

    ‎​এই সোনালী সময়গুলো হয়তো আর কখনো হুবাহু ফিরে আসবে না। আমরা তিন ভাই-বোন ফুলের মতো একসঙ্গে ফুটেছিলাম, একসঙ্গে ঘুরেছি, খেয়েছি, কত ঝগড়া আর খুনসুটি করেছি! স্মৃতিগুলো এখন থেকে মনের অতল গহীনে জমা থাকবে। হয়তো আগের মতো করে আর মেতে ওঠা হবে না, কিন্তু আমাদের ভালোবাসা থাকবে আজীবন।
    ‎ভালোবাসি বোন তোকে অনেক।
    ‎​বোন আমার, নতুন জীবনে অনেক সুখে থাকিস এই দোয়া করি।

    6
    7 Comments
    • পড়তে পড়তে বুকের ভেতর লুকোনো একটা অনুভূতি ডানা মেলল, পুরো একটা শৈশব জীবন্ত হয়ে উঠলো! সেই ঝগড়া, সেই খুনসুটি, সেই একসাথে বেড়ে ওঠার দিনগুলো…

      পৃথিবীর প্রতিটি বোনদের সংসার সুখ-শান্তি দিয়ে সমৃদ্ধ ও প্রাণবন্ত হোক!

    • নিরন্তর শুভেচ্ছা ও ভালোবাসা….🤍

    • শুভেচ্ছা ও শুভকামনা আমার বন এর জন্য

    • ভাই-বোনের এই ফুলের মতো বন্ধন আজীবন অটুট থাকুক। নতুন দম্পতির জন্য একরাশ শুভকামনা ও দোয়া।

Skip to toolbar