Profile Photo

খাঁন মোঃ সুমনOffline

  • 60faca207f945a8a409dbe1b2e47beb7
  • Profile picture of খাঁন মোঃ সুমন

    খাঁন মোঃ সুমন

    • 1 hour, 42 minutes ago

    আকাশী রঙের মায়া
    খাঁন মোঃ ফয়সাল

    যেদিন তুমি আকাশী রঙে
    এসেছিলে আমার সামনে,
    মনে হলো নীল আকাশটা
    নেমে এলো এই ধরাতে।

    রঙেরও যে ভাষা আছে,
    সেদিন প্রথম জানি;
    তোমায় দেখে আকাশটাকেও
    লাগল বড় টানি।

    ধীর পায়েতে হাঁটছিলে তুমি,
    মাথায় উড়ছিল চুল,
    সমুদ্রজল যেমন নাচে,
    তেমনি দুলে কূল।

    মৃদু হেসে তাকিয়েছিলে
    একটি পলক ভরে,
    সেই হাসিটা আজও দেখি
    স্বপ্নেরই ঘোরে।

    ফজরবেলার শিশির যেন
    গোলাপ ছুঁয়ে হাসে,
    তোমার সেই মধুর হাসি
    তেমনি প্রাণে ভাসে।

    কত রঙই দেখেছি আমি
    জীবনেরই পথে,
    আকাশী সেই রঙের মতো
    কিছুই লাগেনি তাতে।

    আজও যদি নীল মেঘেরা
    ভেসে বেড়ায় দূরে,
    তোমার কথা মনে পড়ে
    অকারণে সুরে।

    হয়তো তুমি জানো না গো,
    একটি রঙের টানে
    একটি মানুষ আজও বাঁচে
    অগোচরে, নিভৃতে।

    তাই তো আজও আকাশ দেখলেই
    নীরবে মন বলে—
    “নীলিমা, তুমি আছো এখনো
    আমার নীল আকাশতলে।”

    3
    3 Comments
    • খাঁন মোঃ সুমন, আপনি এমন অসাধারণ শব্দচয়ন আর স্নিগ্ধ উপমায় হৃদয়ের অনুভূতির যে ছবি এঁকেছেন তা সত্যিই মুগ্ধকর, আর ভবিষ্যতে এই আবেগের প্রকাশকে আরও গভীর করতে চাইলে ছন্দের মেলবন্ধনে আরেকটু নজর দিতে পারেন—আপনি দারুণ লিখছেন, এভাবে নিজের মনের কথা লিখে যান।

    • আকাশী রঙকে ঘিরে পুরো কবিতাজুড়ে এক অপূর্ব মায়া তৈরি করেছেন। ভালো লাগলো।

Skip to toolbar