-
হে কবি নীরব কেন।
হে কবি নীরব কেন, অত্যাচার এসেছে চরম সীমায়।
আর কতো থাকবে তুমি অবরুদ্ধ,আর কতো দেখবে তুমি মানুষের অসহায়ত্বের যন্ত্রণা।
লিখে ফেলো তুমি যত অন্যায়,অত্যাচার,অবহেলিত মানুষের অব্যক্ত বাণী।
তুমি কি দেখো নাই,রক্ত ঝরানো ২৪’ এর জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদ পুলিশের গুলির বুকে দাঁড়িয়ে ছাত্র জনতার জন্য নিজের জীবন দিল।
তুমি কি দেখো নাই, পানি লাগবে, পানি লাগবে, বলতে, বলতে নিজের প্রাণ দিল মীর মুগ্ধ সহ আরো নাম জানা হাজারো শহীদ।
তুমি কি দেখো নাই, রাজনীতির ভান করে রাস্তায় গুলি খেতে হলো শহীদ উসমান হাদীকে।
তুমি কি দেখো নাই, চা-শ্রমিকের ৫০০ যৌক্তিক দাবি পেশ করার জন্য প্রশাসনের কবলে পড়ে জেলে যেতে হলো গীতা রাণী কাণুকে।
তুমি কি দেখো নাই, ফুলবাড়িকে বাচ্চাবার জন্য ৮২ বছরের কমরেড জোৎসা রায় সহ হাজারো নাম জানা কমরেড গেল মিছিলে।
তুমি আর কত দেখবে, এই বার লিখো ফেলো যত সব বাধা,ভাঙ্গিয়ে দেয়াল।
কবি একটা জিনিস মনে রেখো সংগ্রামের রং সবসময় লাল হই।
লেখক : অবরুদ্ধ অনিক
2 Comments
Friends
মোঃ আব্দুল আজিজ রাকীব
@abdulazizcox503gmail-com
Mukul Khan
@mukulkhan
emdad dewan
@emdaddewan
Mahmuda najnin
@mahmudanajnin
কাতেব.জুনাইদ
@md-zunaidahamed-123
CEC for Training
@cecfortraining
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor

আপনার লেখনীতে যে গভীর প্রতিবাদ ও আবেগের স্ফুরণ ফুটে উঠেছে তা সত্যিই হৃদয়স্পর্শী, তাই প্রতিটি শব্দের বুনন দিয়ে এভাবেই বঞ্চিত মানুষের কণ্ঠস্বর হয়ে অবিরাম লিখে যান আপনি।