Profile Photo

আ.ক.ম. আবু সাইদOffline

  • A-K-M-Abu-Syed
  • Profile picture of আ.ক.ম. আবু সাইদ

    আ.ক.ম. আবু সাইদ

    4 years, 8 months ago

    কবিকাক্

    সাহিত্যিক কিংবা লোকে
    যাদের সবে কবি কয়,
    এ শহরে কাকের চেয়ে
    তাদের সংখ্যা কম নয়।

    কাকের কর্কশ স্বরে
    বেরোয় শুধু কা কা,
    কবির কলম শুধু শুধু
    পয়দা করে কবিতা।

    যাহা পায় তাহা খায়
    কাকের নেই বাছবিচার,
    স্বভাবকবি সব বিষয়েই
    বানাবেই কাব্য পাহাড়।

    দুর্বল কাককে ঠকিয়ে
    খেতে জানে সবল কাক,
    বড় কবির জোচ্চুরিতে
    ছোট কবি হয় নির্বাক।

    কাকেরা হয় সব সংঘবদ্ধ
    কবিরা সব ছিন্নবিচ্ছিন্ন,
    এই জায়গায় কাকের থেকে
    কবিরা হয় একটু ভিন্ন।

    #আ_ক_ম_আবু_সাইদ

    9
    3 Comments
Skip to toolbar